ঢাকা
২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

খারাপ মশাদের যেভাবে ভালো করা যায়

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২০   ৪৬১ বার পঠিত
খারাপ মশাদের যেভাবে ভালো করা যায়

১০ থেকে ৫০ মিটার দূর থেকে মানুষের নিঃশ্বাসের মাধ্যমে ছেড়ে দেওয়া কার্বন ডাই-অক্সাইডের গন্ধ আর ঘামের মধ্যে থাকা বিভিন্ন রাসায়নিকের গন্ধ পায় মশা। গন্ধ শুঁকতে শুঁকতে এসে মানুষের কাছে হাজির হয় ৫ থেকে ১০ মিটারের মধ্যে। ২০ সেন্টিমিটারের মধ্যে চলে এলে মশা মানুষের শরীরের তাপ আর আর্দ্রতার ব্যাপারে জানতে পারে। আর তারপরই কামড় দেয়।

এবার মশাকে ভালো মশায় পরিণত করার পথে হেঁটেছেন অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ স্কট ও’নিল। তিনি একটি বিশেষ ব্যাকটেরিয়া ওয়াবাকিয়া তৈরি করেছেন। এটি কোনো ব্যাকটেরিয়া নয়; কিন্তু তাদের এই গুণপনার কথা জানা ছিল না।

এদিকে মৌমাছি, প্রজাপতি এবং কয়েক ধরনের মশার শরীরে ওয়াবাকিয়া ছিলই এবং বংশ পরম্পরায় সঞ্চারিত হয়ে আসছে। যে সমস্ত মশার শরীরে ওয়াবাকিয়া আছে, তারা মানুষকে কামড়ালেও রোগ সংক্রমণের কোনো ভয় থাকে না।

স্কট ও’নিল দেখেলেন, এডিস মশার শরীরে এই ব্যাকটেরিয়া নেই; আর তাই তারা ডেঙ্গু, চিকুনগুনিয়ার মতো রোগ সংক্রামিত করে। যদি এডিসের শরীরে ওয়াবাকিয়া প্রবেশ করিয়ে দেওয়া যায়, তাহলে ডেঙ্গু, চিকুনগুনিয়া ইত্যাদি ভয়ঙ্কর রোগের জীবাণুর সঙ্গে ওয়াবাকিয়ার ধুন্ধুমার লড়াই শুরু হয়; তাতে জীবাণুর বংশবৃদ্ধি বন্ধ হয়ে যায়; ফলে বন্ধ হয় রোগ ছড়ানোও।

মশার শরীরে ওয়াবাকিয়া প্রবেশ করিয়ে দিলে মশাদের জিনগত কোনো পরিবর্তন হয় না, কিন্তু তারা ভালো মশায় পরিণত হয়।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa