ঢাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

১১ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে ইসলামী বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ০৫ এপ্রিল ২০২১   ২৭১ বার পঠিত
১১ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে ইসলামী বিশ্ববিদ্যালয়

করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আগামী ১১ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। তবে এসময় জরুরি সেবা চালু থাকবে।

রবিবার (৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা ভাইরাস সংক্রমণ থেকে সুরক্ষার লক্ষ্যে সরকার কর্তৃক লকডাউন ঘোষণার জন্য আগামী ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। তবে এসময় জরুরি সেবা (চিকিৎসা, পানি, বিদ্যুত, নিরাপত্তা, এস্টেট ও আইসিটি সেল) চালু থাকবে।

এসব দপ্তরে স্বাস্থ্যবিধি মেনে ৫০ শতাংশ কর্মকর্তা কর্মচারী নিয়ে চলবে। গর্ভবতী, অসুস্থ ও ৫৫ বছর বয়সোর্ধ্ব কর্মকর্তা কর্মচারীদের বাড়িতে অবস্থান করে কাজ সম্পাদনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। তবে এসময় অনলাইন পাঠদান চালু থাকবে।

এর আগে গত ১ এপ্রিল (বৃহস্পতিবার) মাস্ক ছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa