ঢাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

শেখ হাসিনা বঙ্গবন্ধুর আদর্শেরও উত্তরাধিকার

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০   ৪১১ বার পঠিত
শেখ হাসিনা বঙ্গবন্ধুর আদর্শেরও উত্তরাধিকার

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, জননেত্রী শেখ হাসিনা শুধু বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার নন, তিনি বঙ্গবন্ধুর আদর্শেরও উত্তরাধিকার।সোমবার রাজধানীর ধানমণ্ডিতে প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারে মহিলা আওয়ামী লীগ আয়োজিত ‘বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উদযাপন’ উপলক্ষে দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের শুধু একটি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ উপহার দেননি, তিনি আমাদের দিয়েছেন আত্মপরিচয় ও ভাষার অধিকার। পাকিস্তানের স্বৈরশাসকের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, শোষণ ও বঞ্চনা থেকে মুক্ত হয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ যখন ঘুরে দাঁড়াচ্ছিল ঠিক তখনই ১৯৭৫ সালের ১৫ আগস্ট পাকিস্তানের দোসররা বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করে। পিতাহীন বাংলাদেশ ছিল সমুদ্রে ভাসমান নাবিকবিহীন জাহাজ। বাংলাদেশ পরিণত হয়েছিল মৃত্যু উপত্যকায়। ঠিক তখনই ৬ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে ১৯৮১ সালে জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে এসে আবার আশার আলো দেখিয়েছেন। তার নেতৃত্বে বাংলাদেশ আবার এগিয়ে যেতে শুরু করে।’

তিনি আরও বলেন, ‘বিশ্বে যখনই নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন ও দারিদ্র্য বিমোচন নিয়ে আলোচনা হয় তখনই আলোচনায় চলে আসে শেখ হাসিনা ও বাংলাদেশের নাম। বাংলাদেশের যত অর্জন তার পেছনে রয়েছে এক পিতা ও তার কন্যার অবদান।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘চিরদিনের খাদ্যঘাটতির দেশ আজ শেখ হাসিনার নেতৃত্বে খাদ্য উদ্বৃত্তের দেশে পরিণত হয়েছে।’ এ সময় বঙ্গবন্ধু ও শেখ হাসিনার রচিত বইগুলো পড়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ডা. দিপু মনি।

মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সাফিয়া খাতুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদা কৃকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সাবেক প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি।

চুমকি তার বক্তৃতায় বলেন, ‘শেখ হাসিনা আমাদের শিখিয়েছেন কিভাবে মানুষের জন্য কাজ করতে হয়। জনগণের সেবা করাই আওয়ামী লীগের কাজ। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে নারীর যথাযথ মর্যাদা নিশ্চিত করেছেন।’

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa