ঢাকা
২০ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

রাজধানীর বংশালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শুক্রবার, ১০ জুলাই ২০২৬   ৮৮ বার পঠিত
রাজধানীর বংশালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

রাজধানীর বংশালের মুকিম বাজার এলাকায় একটি চারতলা ভবনের নিচতলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার খালাতো ভাই নাজমুল হোসেন (৩৩) দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (১০ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে মুকিম বাজারের চুরিওয়ালা পঞ্চায়েত কবরস্থানের বিপরীত পাশে অবস্থিত একটি চারতলা ভবনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার হোসেন যশোরের শার্শা উপজেলার বাসিন্দা। তিনি মুকিম বাজারে ‘বাইক পার্ক সেন্টার’ নামে একটি মোটরসাইকেল গ্যারেজের মালিক ছিলেন। ভবনের তৃতীয় তলায় ভাড়া থাকতেন এবং নিচতলায় ব্যবসায়িক মালামাল সংরক্ষণের জন্য একটি গোডাউন ব্যবহার করতেন।

দেলোয়ারের গ্যারেজের কর্মচারী তুষার ইসলাম রিফাত জানান, ভোরে নিচতলায় একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের বিকট শব্দ শুনে দেলোয়ার ও তার খালাতো ভাই নাজমুল নিচে নেমে আসেন। ঘটনাস্থলে পৌঁছানোর পরপরই আরও একটি বিস্ফোরণ ঘটে এবং আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে দুজনই আগুনের মধ্যে আটকা পড়েন। স্থানীয়রা নাজমুলকে উদ্ধার করতে সক্ষম হলেও দেলোয়ার ভেতরে আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে এনে তার মরদেহ উদ্ধার করেন।

রিফাত আরও জানান, ভবনের দ্বিতীয় তলায় বাড়ির মালিক বসবাস করেন। রান্নার কাজে ব্যবহৃত একটি গ্যাস সিলিন্ডার নিচতলার গোডাউনে রাখা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই সিলিন্ডার বিস্ফোরণের পরই আগুনের সূত্রপাত হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. ফারুক জানান, নিহত দেলোয়ার হোসেনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দগ্ধ নাজমুল হোসেনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

এদিকে, বিস্ফোরণের কারণ ও ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে বংশাল থানা পুলিশ তদন্ত শুরু করেছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa