ঢাকা
২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

পাহাড়ি জনপদে আলোর দিশারি বসুন্ধরা: সেলাই মেশিনে নতুন স্বপ্নের বুনন

জাহাঙ্গীর আলম , বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ২৪ আগস্ট ২০২৬   ২৫ বার পঠিত
পাহাড়ি জনপদে আলোর দিশারি বসুন্ধরা: সেলাই মেশিনে নতুন স্বপ্নের বুনন

পাহাড়ি জনপদের প্রান্তিক অসচ্ছল নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ অব্যাহত রেখেছে বসুন্ধরা গ্রুপ।

‘অসচ্ছল নারীদের স্বাবলম্বী করার উদ্যোগ’ কর্মসূচির আওতায় গতকাল বান্দরবান সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ২০ জন নারীর হাতে বিনামূল্যে এসব সেলাই মেশিন তুলে দেওয়া হয়।

​বসুন্ধরা শুভসংঘের আয়োজনে অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ পারভেজ বলেন, “বসুন্ধরা গ্রুপের সহায়তায় বান্দরবানের পাঁচটি উপজেলার ১০০ অসচ্ছল নারীকে সেলাই মেশিন দেওয়া হচ্ছে, যা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ।

দেশের বড় শিল্পগ্রুপগুলো এভাবে এগিয়ে এলে প্রান্তিক পর্যায় থেকে দ্রুত দারিদ্র্য দূর করা সম্ভব হবে।”

​অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের অর্জিত দক্ষতাকে কাজে লাগানোর পরামর্শ দেন।

তিনি বলেন, “বর্তমানে প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানেই ইউনিফর্ম বাধ্যতামূলক।

সেলাই মেশিন পাওয়া নারীরা নিজ নিজ এলাকার স্কুল-কলেজের পোশাক তৈরির সুযোগ কাজে লাগাতে পারলে দ্রুত অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে পারবেন।”

​প্রশিক্ষণ ও সেলাই মেশিন পেয়ে উ ক্য উ মারমা নামের এক সুবিধাভোগী উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “এই উপহারের মাধ্যমে আমার পরিবারের জন্য বাড়তি উপার্জনের পথ তৈরি হলো।

বসুন্ধরা গ্রুপ ও শুভসংঘের কাছে আমি চিরকৃতজ্ঞ।”

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি জহির রায়হান, নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি এইচ এম সম্রাট, শিক্ষিকা এচিংনু মার্মা এবং বসুন্ধরা শুভসংঘ বান্দরবান জেলা শাখার সভাপতি উয়ই সিং মারমা।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa