ঢাকা
২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

মাধবপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চাল, অর্থ ও ঢেউটিন বিতরণ

লিটন পাঠান, হবিগঞ্জ জেলা প্রতিনিধি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ২৪ আগস্ট ২০২৬   ৪৫ বার পঠিত
মাধবপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চাল, অর্থ ও ঢেউটিন বিতরণ

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেছেন, আমি এ মাটির সন্তান।

আমার কোনো লোভ-লালসা নেই।

সরকারি সম্পদের সুষম বণ্টনের মাধ্যমে এলাকার মানুষের মুখে হাসি ফোটাতে চাই।

যতদিন বেঁচে থাকব, সততা ও নিষ্ঠার সঙ্গে মানুষের সেবা করে যাব।

সোমবার (২৪-আগস্ট) ২০২৬ দুপুরে মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক ও চা বাগানের সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ঘর, বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি ফয়সল বলেন, মাধবপুরে এখন কোনো চাঁদাবাজি, জুলুম-নির্যাতন নেই।

জনগণের কল্যাণে আমরা কাজ করে যাচ্ছি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গত ছয় মাসে দেশের অর্থনীতি ও উন্নয়নে বেশ কিছু মাইলফলক অর্জিত হয়েছে।

দুর্বল অর্থনৈতিক কাঠামোর মধ্যেও সরকার মানুষের জন্য নানা উদ্যোগ বাস্তবায়ন করছে।

তিনি বলেন এলাকার যোগাযোগব্যবস্থা আরও উন্নত করতে সামনে বড় ধরনের কাজ করা হবে।

এসব উন্নয়নকাজের মান নিশ্চিত করতে তিনি নিজেই নিয়মিত মনিটরিং করবেন।

কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি বরদাশত করা হবে না।

তিনি আরও বলেন, ‘চা বাগানের শ্রমিকসহ এলাকার মানুষ আমাকে ভোট দিয়ে ঋণী করেছেন।

আমি সেই ঋণ শোধ করতে চাই। আপনারা হতাশ হবেন না।

আগামী সাড়ে চার বছরে সরকার দেশের উন্নয়নে আরও অভাবনীয় কাজ করবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলরনির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল, চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল ও শ্রমিক নেতা খেলু নায়েক প্রমৃখ।

অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক এবং চা বাগানের সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বিভিন্ন সহায়তা ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়।

সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa