ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

আজ ফুলবাড়ী ট্র্যাজেডি দিবসের ২০ বছর, এখনো বাস্তবায়ন হয়নি ৬ দফা চুক্তি 

মো. হারুন-উর-রশীদ,ফুলবাড়ী (দিনাজপুর) 

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬   ২২ বার পঠিত
আজ ফুলবাড়ী ট্র্যাজেডি দিবসের ২০ বছর, এখনো বাস্তবায়ন হয়নি ৬ দফা চুক্তি 

আজ ২৬ আগস্ট, দিনাজপুরের ফুলবাড়ী ট্র্যাজেডি দিবসের দুই দশক।

২০০৬ সালের এই দিনে কয়লাখনি প্রকল্প বাতিল এবং যুক্তরাজ্যভিত্তিক কোম্পানি এশিয়া এনার্জিকে ফুলবাড়ী থেকে প্রত্যাহারের দাবিতে আন্দোলনে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা।

সেদিন দুপুর ২টার দিকে তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি এবং ফুলবাড়ী রক্ষা কমিটির নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল নিমতলা মোড়ের দিকে অগ্রসর হলে পুলিশ ও তৎকালীন বিডিআর সদস্যরা বাধা দেন।

আন্দোলনকারীরা সেই বাধা উপেক্ষা করে এগিয়ে গেলে পুলিশ ও বিডিআর মিছিলে টিয়ার শেল, রাবার বুলেট ও গুলি চালায়।

এ ঘটনায় গুলিতে নিহত হন আল আমিন, সালেকীন ও তরিকুল।

আহত হন দুই শতাধিক আন্দোলনকারী।

পরে ক্ষুব্ধ জনতা ফুলবাড়ীতে অবস্থিত এশিয়া এনার্জির কার্যালয়ে ভাঙচুর চালায়।

ঘটনার পর ৩০ আগস্ট আন্দোলনকারীদের সঙ্গে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের ছয় দফা সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

এর পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে এলেও আন্দোলনকারীদের দাবি, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ওই ছয় দফা চুক্তির পূর্ণ বাস্তবায়ন হয়নি।

একই সঙ্গে আন্দোলনকারীদের নামে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

সেই থেকে প্রতি বছর ২৬ আগস্ট ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস পালন করে আসছেন ফুলবাড়ীবাসী ও তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির নেতাকর্মীরা।

দিবসটি উপলক্ষে প্রতিবছর ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখা, কালো ব্যাজ ধারণ, শোক র‌্যালি ও শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

এবারও দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৯টায় ফুলবাড়ী বাজার থেকে সম্মিলিত পেশাজীবী সংগঠনের ব্যানারে শোক র‌্যালি বের হওয়ার কথা রয়েছে।

র‌্যালিটি ঢাকা মোড় হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ২০০৬ সালের নিহতদের স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হবে।

সেখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ ও শপথবাক্য পাঠ করাবেন ফুলবাড়ী খনিবিরোধী আন্দোলনের অন্যতম নেতা ও ফুলবাড়ী পৌরসভার সাবেক মেয়র মুরতুজা সরকার মানিক।

অন্যদিকে সকাল ১১টায় নিমতলা মোড় থেকে তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির উদ্যোগে শোক র‌্যালি বের হবে।

পরে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ শেষে নিমতলা মোড়ে প্রতিবাদী জনসভা অনুষ্ঠিত হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব কর্মসূচিতে তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক অধ্যাপক আনু মুহাম্মদ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনাইদ সাকি এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ নেওয়ার কথা রয়েছে।

তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ফুলবাড়ী শাখার আহ্বায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল এসব কর্মসূচির কথা জানান।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa