ঢাকা
২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

টোল প্লাজায় ট্রাকে মিললো ৫ কোটি টাকার হেরোইন

শেখ মাহবুব সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ২৪ আগস্ট ২০২৬   ৪৩ বার পঠিত
টোল প্লাজায় ট্রাকে মিললো ৫ কোটি টাকার হেরোইন

যমুনা সেতু পশ্চিম সিরাজগঞ্জে ট্রাকে অভিযান চালিয়ে ৪ কেজি ৩৩০ গ্রাম হেরোইন উদ্ধারসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

উদ্ধার হেরোইনের বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা।

সোমবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে যমুনা সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজ জাগো নিউকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রাত সোয়া একটার দিকে সেতুর পশ্চিম টোল প্লাজায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এসময় তাদের সঙ্গে থাকা হেরোইন, ৮টি ইঞ্জেকশন ও ৪২টি অ্যাম্পলও জব্দ করেছেন তারা

আটকরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার মহারাজপুর থানার মহারাজপুর গ্রামের বিচারত আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক (৩৫) ও রাজশাহী জেলার গোদাগাড়ী থানার সুলতানগঞ্জ গ্রামের লালবরের ছেলে সোহাগ আলী।

পুলিশ কর্মকর্তা আরও জানান, অভিযানে ঢাকাগামী ট্রাকটি তল্লাশি করে কেবিনের ভেতর থেকে চার কেজি ৩৩০ গ্রাম হেরোইন, ৪২টি অ্যাম্পল, ৮টি ইনজেকশনসহ ট্রাকটি জব্দ করা হয়।

আজ দুপুরে আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa