ঢাকা
২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

রাজশাহী বিসিক শিল্পনগরীতে বিএসটিআই অভিযান অনুমোদন না থাকায় উৎপাদনকারী দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ডা: মো: হাফিজুর রহমান (পান্না), রাজশাহী ব্যুরো

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ২৪ আগস্ট ২০২৬   ২৫ বার পঠিত
রাজশাহী বিসিক শিল্পনগরীতে বিএসটিআই অভিযান অনুমোদন না থাকায় উৎপাদনকারী দুই প্রতিষ্ঠানকে জরিমানা

রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদন ও গুণগত মানসনদ না থাকায় খাবার পানি ও কেক উৎপাদনকারী দুটি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে মহানগরীর বিসিক শিল্পনগরী এলাকায় বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে গুণগত মানসনদ নবায়ন না করে প্যাকেজড ড্রিংকিং ওয়াটার উৎপাদন, বিক্রি ও বিতরণ এবং পণ্যের লেবেলে অবৈধভাবে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহারের অভিযোগে রোজ পিওর ড্রিংকিং ওয়াটারকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, বিএসটিআইয়ের গুণগত মানসনদ ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে ডেকোরেটেড কেক উৎপাদন ও বিক্রির অভিযোগে শোয়াইব সিফাত বেকারিকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার ইসলাম নাসিফের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

এ সময় বিএসটিআই রাজশাহী কার্যালয়ের প্রসিকিউটর ও সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, ভেজাল প্রতিরোধ এবং জনসাধারণের জন্য মানসম্মত ও নিরাপদ খাদ্যপণ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa