ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

চট্টগ্রাম ফটিকছড়িতে ৪ ফার্মেসিকে লাখ টাকা জরিমানা, বিপুল পরিমাণ অবৈধ ওষুধ ধ্বংস

জাহাঙ্গীর আলম, বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬   ১০ বার পঠিত
চট্টগ্রাম ফটিকছড়িতে ৪ ফার্মেসিকে লাখ টাকা জরিমানা, বিপুল পরিমাণ অবৈধ ওষুধ ধ্বংস

ফটিকছড়িতে মেয়াদোত্তীর্ণ, অননুমোদিত ও বেআইনিভাবে মজুত করা ওষুধ বিক্রির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন।
পৌরসভার বিবিরহাট বাজারে অভিযান চালিয়ে অনিয়মের দায়ে ৪টি ফার্মেসিকে সর্বমোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
​সোমবার (২৪ আগস্ট) বিকেলে উপজেলা প্রশাসন ও ঔষধ প্রশাসন অধিদপ্তর যৌথভাবে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
অভিযানে নেতৃত্ব দেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ।
​উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিবিরহাট বাজারের বেশ কিছু ফার্মেসিতে দীর্ঘ দিন ধরে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, অনুপযোগী পরিবেশে ওষুধ সংরক্ষণ, বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল রাখা এবং অবৈধভাবে ভারতীয় ওষুধ মজুত করার অভিযোগ উঠছিল।
এসব অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক তদারকি চালায় ভ্রাম্যমাণ আদালত।
​অভিযানকালে অনিয়মের সত্যতা মেলায়—
​করিম ড্রাগ হাউস-কে ৫০ হাজার টাকা
​করিম ক্লিনিক ফার্মেসি-কে ২০ হাজার টাকা
​জনসেবা ফার্মেসি-কে ২০ হাজার টাকা
​রাকিব ফার্মেসি-কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
​জরিমানার পাশাপাশি জব্দ করা সমস্ত মেয়াদোত্তীর্ণ, অননুমোদিত ও অবৈধ ওষুধ স্পটেই ধ্বংস করা হয়।
​অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ বলেন, “সাধারণ মানুষের স্বাস্থ্য ও জীবন নিয়ে ব্যবসা করার কোনো সুযোগ নেই।
বাজারে সুশাসন বজায় রাখতে এবং ভোক্তাদের সুরক্ষা নিশ্চিত করতে জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”
Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa