ঢাকা
২১ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

বাংলাদেশ ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাটর্নিজ অ্যাসোসিয়েশন

বিপা’র ২০২৬-২০২৮ নির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬   ৪৮ বার পঠিত
বিপা’র ২০২৬-২০২৮ নির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত

ঢাকায় বাংলাদেশ ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাটর্নিজ অ্যাসোসিয়েশনের (BIPAA) ২০২৬-২০২৮ মেয়াদের নবনির্বাচিত নির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর হোটেল ৭১-এর ব্যাংকোয়েট হলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ডিপার্টমেন্ট অব পেটেন্টস, ডিজাইনস অ্যান্ড ট্রেডমার্কসের (DPDT) মহাপরিচালক মো. জাহাঙ্গীর হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (DCCI) পরিচালক মো. মোশারফ হোসেন।

অনুষ্ঠানে অতিথিরা নবনির্বাচিত কমিটির সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তারা আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং বাংলাদেশে মেধাসম্পদ সংরক্ষণ ও সুরক্ষার বিষয়ে সংশ্লিষ্ট মহল ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়বে।

প্রধান অতিথি DPDT’র পক্ষ থেকে সংগঠনটিকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

একই সঙ্গে মেধাসম্পদ সুরক্ষায় সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। DCCI’র পরিচালকও এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে বিপা’র টানা দুই মেয়াদে নির্বাচিত সাধারণ সম্পাদক সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এস এম জিল্লুর রহমান সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, বিপা’র সদস্যসহ সংশ্লিষ্ট সব পক্ষের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সংগঠনটিকে বাংলাদেশের মেধাসম্পদ সুরক্ষায় আরও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্য রয়েছে।

নবনির্বাচিত সভাপতি সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. জহিরুল ইসলাম সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, সকলের সহযোগিতায় বিপা’র নতুন অগ্রযাত্রা সূচিত হবে।

মেধাসম্পদ সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পরে আমন্ত্রিত অতিথিদের বুফে ডিনারের মাধ্যমে আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

উল্লেখ্য, গত ১৪ জুন বিপা’র ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. জহিরুল ইসলাম সভাপতি এবং বিগত কমিটির সাধারণ সম্পাদক সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এস এম জিল্লুর রহমান পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

নতুন কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—সিনিয়র সহ-সভাপতি মো. মজিবুর রহমান, সহ-সভাপতি মোল্লা রেজওয়ানুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক-১ মো. তরিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক-২ মাসুম রহমান, সহ-সাধারণ সম্পাদক-১ মো. শহীদ উল্লাহ, সহ-সাধারণ সম্পাদক-২ ব্যারিস্টার শিফাত মাহমুদ আবদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মো. মাসুম রানা, কোষাধ্যক্ষ মহিউল ইসলাম, প্রকাশনা সম্পাদক মো. সাইফুল রহমান, সাংস্কৃতিক সম্পাদক মো. তারিক আলম, গ্রন্থাগার সম্পাদক মোতাসসির আহমেদ এবং দপ্তর সম্পাদক মো. জয়নুল আবেদীন (সাজিব)।

এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন মো. সোলায়মান মুন্সী, মো. জলিলুর রহমান মিয়াজী, জোবায়ের আহমেদ, মো. আল আমিন, ইশরাত রেহনুমা ইসলাম, মোহাম্মদ হযরত আলী ও নাইমা আক্তার।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa