ঢাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

মেরিন ড্রাইভে ‘ট্রাভেল বাসে’ ঘুরতে পারবেন পর্যটকরা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২০   ২৯৮ বার পঠিত
মেরিন ড্রাইভে ‘ট্রাভেল বাসে’ ঘুরতে পারবেন পর্যটকরা

কক্সবাজারের কলাতলী সৈকত থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত ৮০ কিলোমিটার মেরিন ড্রাইভ এবার ‘ট্রাভেল বাসে’ ভ্রমণ করতে পারবেন পর্যটকরা। আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে বাসটি চলাচল করবে কলাতলী থেকে টেকনাফ জিরো পয়েন্ট হয়ে আবার কলাতলী পর্যন্ত। পর্যটক আকর্ষণের জন্য মেরিন ড্রাইভ সড়কের একপাশে রয়েছে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত, অন্যপাশে পাহাড়ের সারি।

২০১৭ সালে উদ্বোধনের পরই পর্যটকদের সুবিধার জন্য কক্সবাজার থেকে সাগরঘেঁষে টেকনাফমুখী মেরিন ড্রাইভ সড়কে বিশেষ বাস সেবা চালুর নির্দেশনা দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ্রই ধারাবাহিকতায় এবার থাইল্যান্ডের অনুভূতি দিতে কক্সবাজার মেরিন ড্রাইভে চালু হচ্ছে ট্যুরিস্ট ক্যারাভ্যান।

ট্রাভেল বাসের জনপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে দুই হাজার টাকা। এর সঙ্গে থাকবে সকালের নাস্তা, দুপুরের খাবার, বিকেলের স্ন্যাক্স, এন্ট্রি টিকিট ও সাইটসিন দেখার সুযোগ।

ভাড়া একটু বেশি মনে হলেও এতে ওয়াইফাই, লাইব্রেরি, ওয়াশরুমও থাকবে। প্রতিদিন সকাল ৯টা থেকে যাত্রা শুরু করবে এ ক্যারাভ্যান। ফলে ৮০ কিলোমিটার দীর্ঘ এ সড়ক অনায়াসেই ভ্রমণ করতে পারবেন পর্যটকরা। যদিও এর আগে অন্যান্য কোম্পানি মেরিন ড্রাইভে তাদের বাস সেবা চালু করেছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa