ঢাকা
২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

ডারউইনে তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি, ম্যাচ শেষে জানালেন নিজের পরিকল্পনার কথা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬   ১৪১ বার পঠিত
ডারউইনে তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি, ম্যাচ শেষে জানালেন নিজের পরিকল্পনার কথা

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে টেস্টে সেঞ্চুরি করে ইতিহাস গড়েছেন তানজিদ হাসান তামিম।

ডারউইনে ক্যারিয়ারের প্রথম টেস্ট শতক তুলে নিয়ে নিজের অনুভূতিকে ‘খুবই বিশেষ’ বলে জানিয়েছেন ২৫ বছর বয়সী এই ওপেনার।

অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ১৯৮ রানের জবাবে দ্বিতীয় দিন ব্যাট করতে নামে বাংলাদেশ।

শুরু থেকেই ধৈর্য ধরে ব্যাটিং করে ১৯৭ বলে ১০১ রান করেন তানজিদ। তাঁর ইনিংসে ছিল ১০টি চার ও একটি ছক্কা।

এই শতকের মাধ্যমে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি ব্যাটার হলেন তানজিদ।

একই সঙ্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে শতক করা বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার তিনি।

এর আগে এই কীর্তি গড়েছিলেন মুমিনুল হক।

সেঞ্চুরির পর তানজিদ বলেন, ‘এই অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছি না। তবে এটি আমার জন্য খুবই বিশেষ।

অস্ট্রেলিয়া সফরের আগে দলের প্রস্তুতি তাঁর সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করেন এই ওপেনার।

তিনি বলেন, ১ আগস্ট অস্ট্রেলিয়ায় পৌঁছে কয়েকটি অনুশীলন সেশন ও একটি প্রস্তুতি ম্যাচ খেলেছেন তারা, যা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সহায়তা করেছে।

ডারউইনের কন্ডিশনও নিজের ব্যাটিংয়ের জন্য উপযোগী মনে হয়েছে তানজিদের।

বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে এখানকার পরিবেশের মিল থাকায় স্বাচ্ছন্দ্যবোধ করছেন তিনি।

নজিদের এই শতক টপ এন্ডে অনুষ্ঠিত টেস্টেও একটি রেকর্ড গড়েছে।

এই টুর্নামেন্টে সেঞ্চুরি করা মাত্র তৃতীয় ব্যাটার তিনি। এর আগে ২০০৩ সালে স্টিভ ওয়াহ ও ড্যারেন লেহম্যান এই কীর্তি গড়েছিলেন।

তানজিদের ১০১ রানের পাশাপাশি অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ৮৪, মুমিনুল হকের ৪৯ এবং মুশফিকুর রহিমের ৩৬ রানের ইনিংসে অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় লিডের পথে এগিয়ে যায় বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার ১৯৮ রানের জবাবে দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ১৫৩ রান।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa