ঢাকা
২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

ইউরোপের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ:ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২০   ৩০১ বার পঠিত
ইউরোপের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ:ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ বলেছেন, বছর পাঁচেক আগে সই হওয়া পরমাণু চুক্তির একটি বিরোধ নিষ্পত্তির কর্মকৌশল সক্রিয় করে বর্ণবাদ প্রদর্শন করেছে ফ্রান্স ও জার্মানি।সোমবার টেলিভিশনে দেয়া এক ভাষণে এই বিভ্রান্তির নিন্দা জানিয়েছেন তিনি। জাভেদ জারিফ বলেন, আন্তর্জাতিক আইন থেকে কেবল নীল চোখের লোকজনই সুবিধা ভোগ করছে।-খবর এএফপির‘যুক্তরাষ্ট্র ও ইউরোপের বারবার আন্তর্জাতিক আইন লঙ্ঘনের পরও অনুচ্ছেদ ৩৬ কাজে লাগানোর অধিকার নেই ইরানের। যদিও ইউরোপীয় কর্মকর্তাদের বেশ কয়েকবার লিখিতভাবে অবগত করা হয়েছে।’

 

 

 

 

তিনি বলেন, আমরা এই বর্ণবাদ গ্রহণ করতে পারলাম না।১৪ জানুয়ারি ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি বলেছে– চুক্তির বিরোধ নিষ্পত্তিকে তারা ৩৬ অনুচ্ছেদের অধীন ছেড়ে দিয়েছে। কিন্তু এই চুক্তির প্রতি নিজেদের অঙ্গীকার বহাল রাখার কথাও জানিয়েছেন তারা।

জয়েন্ট কমপ্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন নামে ওই চুক্তি অনুসারে পরমাণু কর্মসূচির লাগাম ধরার বিনিময়ে নিষেধাজ্ঞা থেকে রেহাই পাওয়ার কথা ছিল ইরানের। কিন্তু ২০১৮ সালে একতরফাভাবে চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।এর পর ইরানের ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa