ঢাকা
১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

আংশিক ইন্টারনেট সুবিধা চালু কাশ্মিরে

আন্তর্জাতিক ডেস্ক
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২০   ৩১৬ বার পঠিত
আংশিক ইন্টারনেট সুবিধা চালু কাশ্মিরে

কয়েক মাস বন্ধ থাকার পর ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে আংশিকভাবে ইন্টারনেট সেবা চালু করা হয়েছে। তবে এখনো অনেক বড় অংশে ইন্টারনেট সুবিধা থেকে বঞ্চিত কাশ্মিরবাসীরা। ১৫ জানুয়ারি থেকে সেখানে টু জি সার্ভিস দেওয়ার জন্য অপারেটর কোম্পানিগুলোকে নির্দেশ দিয়েছে প্রশাসন।

গত ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের ঘোষণার মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেওয়া হয়। জম্মু-কাশ্মিরকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করতে পার্লামেন্টে পাস হয় একটি বিলও। ৯ আগস্ট রাষ্ট্রপতির স্বাক্ষরের মধ্য দিয়ে আইনে পরিণত হয় তা। এই পদক্ষেপকে কেন্দ্র করে কাশ্মিরজুড়ে মোতায়েন করা হয় বিপুলসংখ্যক অতিরিক্ত সেনা। ইন্টারনেট-মোবাইল পরিষেবা বন্ধ রাখা হয়। আটক করা হয় সেখানকার শীর্ষ রাজনীতিকদের।

তবে ইন্টারনেট চালু হলেও তা সাধারণ জনগণের খুব একটা কাজে আসবে না। কারণ এ দিয়ে গুটিকয়েক সরকারি সেবা সংস্থার ওয়েবসাইট ব্যতীত অন্য কোনো ওয়েবসাইটে প্রবেশ করা যাবে না। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কাশ্মিরে অতিরিক্ত ৪০০ ইন্টারনেট কিয়োস্ক স্থাপন করা হবে। কিয়োস্ক এমন একটি বুথ যেখানে ইন্টারনেট কাজ করবে। যার সাহায্যে প্রয়োজনীয় কাজ সেরে নেওয়া যাবে।

বুধবার শুধু শ্রীনগরসহ মধ্য কাশ্মিরেই ইন্টারনেট পরিষেবা ফিরেছে। কুপওয়ারা, বন্দিপোরা, বারামুল্লাসহ উত্তর কাশ্মীরে ইন্টারনেট পরিষেবা ফিরবে দুদিন পর। তারও দুদিন পর ইন্টারনেট পরিষেবা ফিরবে পুলওয়ামা, কুলগাম, শোপিয়ান, অনন্তনাগসহ দক্ষিণ কাশ্মীরে। এক সপ্তাহ পর পরিস্থিতি পর্যালোচনা করে মোবাইল ইন্টারনেট পরিষেবা ফেরানো নিয়ে সিদ্ধান্ত নেবেন রাজ্যপাল।

কাশ্মিরের বিশেষ মর্যাদা বিলোপের পর থেকেই ভারত থেকে বিচ্ছিন্ন পড়ে রাজ্যটি। যোগাযোগের অন্যতম মাধ্যম ইন্টারনেটের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়। সম্প্রতি তা নিয়ে ভারতের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ‘কাশ্মির টাইমস’-এর নির্বাহী সম্পাদক অনুরাধা ভাসিন এবং কংগ্রেস সদস্য গুলাম নবি আজাদ। কেন্দ্রীয় সরকারের ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা করেন তারা।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa