বিরোধী দল ‘স্ট্রং আর্মেনিয়া পার্টি’ চলতি বছরের শুরুতে ক্ষমতায় গেলে নারীদের যৌন চাহিদা পূরণে একটি বিশেষ মন্ত্রণালয় গঠনের প্রস্তাব দিয়েছিল। দলটির দাবি, মধ্যবয়সী নারীদের অসন্তুষ্ট যৌনজীবন দেশটির রাজনৈতিক অস্থিরতা বাড়াচ্ছে।
গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) পার্লামেন্টে এ প্রস্তাবের সমালোচনা করেন সরকারি দলের সংসদ সদস্য তারুণ চাখোয়ান। তিনি বিরোধীদলীয় নেতা নারেক কারাপেতায়ানকে এ ধরনের প্রস্তাব দেওয়ার জন্য ক্ষমা চাইতে বলেন। এ সময় চাখোয়ান বিরোধী নেতাকে উদ্দেশ করে কটূক্তি করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
একপর্যায়ে বিরোধী দলের সংসদ সদস্যরা চাখোয়ানের দিকে ছুটে যান। পরে সরকারি দলের অন্য সদস্যরাও সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে পার্লামেন্টের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান পার্লামেন্টে সহিংসতার নিন্দা জানিয়েছেন। তবে সরকারি দলের সংসদ সদস্যদের পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, বিরোধীদের এমন আচরণ মেনে নেওয়া হবে না।

মন্তব্য করুন