ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মৃত্যুর দিন দুপুর আড়াইটার দিকে নিজের বাড়ির রান্নাঘরে পড়ে মাথায় আঘাত পান সঞ্জয়। সে সময় বাড়িতে তার স্ত্রী ও দুই ছেলেও ছিলেন। তবে প্রথমদিকে কেউ বুঝতে পারেননি কী ঘটেছে। কীভাবে তিনি পড়ে গিয়েছিলেন, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
অভিনেতা সঞ্জয় দত্তের সঙ্গে সঞ্জয় গুপ্তের জুটি বলিউডে বেশ জনপ্রিয় ছিল। তাদের একসঙ্গে করা উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘কাঁটে’ (২০০২), ‘মুসাফির’ (২০০৪), ‘জিন্দা’ (২০০৬) ও ‘শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা’ (২০০৭)।
এ ছাড়া বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত ‘শুটআউট অ্যাট ওয়াডালা’, ঐশ্বরিয়া রাই বচ্চন অভিনীত ‘জাজবা’, হৃতিক রোশন ও ইয়ামি গৌতমের ‘কাবিল’ এবং ‘মুম্বাই সাগা’ তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে।

মন্তব্য করুন