শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করেন তিনি। ছবিতে দেখা যায়, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ডের মেলভিল এলাকার একটি কুমড়ার খামারে ঘুরে বেড়াচ্ছেন অভিনেত্রী। কখনো মাথার ওপর কুমড়া রেখে, আবার কখনো ভিন্ন ভঙ্গিতে ছবি তুলেছেন তিনি।
ছবিগুলোতে স্পর্শিয়ার পরনে ছিল সাদা জ্যাকেট ও সোয়েটার। একটি ছবিতে মাথায় শিংয়ের মতো নকশাও দেখা যায়। কুমড়ার পাশাপাশি সেখানে ছিল হ্যালোইন লেখা সাজানো বোর্ড, পাপেট ও সূর্যমুখী ফুলের বাগান।
ছবির ক্যাপশনে স্পর্শিয়া লিখেছেন, ‘পাম্পকিন প্যাচ ডে’। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে হ্যালোইন উপলক্ষে কুমড়ার বাগানে ঘুরতে যাওয়ার প্রচলন রয়েছে। সেখানে পছন্দের কুমড়া বেছে নেওয়া, ছবি তোলা এবং সাজসজ্জার জন্য কুমড়া সংগ্রহ করেন অনেকে। কুমড়া খোদাই করে চোখ-মুখ তৈরি করে আলো জ্বালানোর রীতিও হ্যালোইন উৎসবের অন্যতম আকর্ষণ।

মন্তব্য করুন