চট্টগ্রামের মীরসরাই উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন দৈনিক বাংলাদেশ মিডিয়ার বিশেষ প্রতিনিধি জাহাঙ্গীর আলম।

সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় নবাগত ইউএনওকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সাংবাদিক জাহাঙ্গীর আলম। পাশাপাশি মীরসরাইয়ের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সাংবাদিক সমাজের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

সাক্ষাৎকালে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা, গ্রামীণ অবকাঠামোগত উন্নয়ন এবং জনসেবা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

এ সময় ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম উপজেলার উন্নয়ন ও অগ্রগতিতে গণমাধ্যমকর্মীদের ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে স্থানীয় সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।