শনিবার (৩১ অক্টোবর) চট্টগ্রাম চিড়িয়াখানা ও সংলগ্ন পাহাড়ি ছড়ায় পরিচ্ছন্নতা ও মশকনিধন কর্মসূচির মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। সংগৃহীত প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহারের জন্য ইপসা ওয়েস্ট ম্যানেজমেন্ট এন্টারপ্রাইজের কাছে হস্তান্তর করা হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানান, শিশু-কিশোরদের পরিবেশ রক্ষায় সম্পৃক্ত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণ দর্শনার্থীদের জন্য চিড়িয়াখানার প্রবেশ টিকিটের মূল্য ৭০ টাকা। এ ছাড়া চিড়িয়াখানায় জেব্রা ও কুমির আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ড. শাহাদাত হোসেন বলেন, নগর পরিচ্ছন্ন রাখতে প্রশাসন ও নগরবাসীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে বাড়ির ছাদ, বারান্দা ও আঙিনায় পানি জমতে না দেওয়ার পাশাপাশি প্লাস্টিক বর্জ্য যত্রতত্র না ফেলার আহ্বান জানান তিনি।
এ সময় বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করতে জাপান থেকে ২০টি কমপ্যাক্টর ডাম্প ট্রাক আনার পরিকল্পনার কথাও জানান সিটি করপোরেশনের প্রশাসক।

মন্তব্য করুন