ঢাকা
২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

“বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত: সেমিফাইনাল থেকেই বিদায় নিল বাংলাদেশ”

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬   ৪০ বার পঠিত
“বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত: সেমিফাইনাল থেকেই বিদায় নিল বাংলাদেশ”

এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে বৃষ্টির কারণে মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল ম্যাচ পরিত্যক্ত হয়েছে। র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে সেমিফাইনালের টিকিট পেয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জাপানের নিশিনে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে টানা বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে টসের ৯০ মিনিট আগেই ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। ফলে মাঠেই যেতে হয়নি বাংলাদেশ দলকে।

এটি এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়া টানা ষষ্ঠ ম্যাচ। এর মধ্যে পাঁচটি ম্যাচে একটি বলও মাঠে গড়ায়নি।

কোয়ার্টার ফাইনাল না হওয়ায় র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবিধায় সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। আগামী ১ অক্টোবর একই মাঠে প্রথম সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে তারা।

অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা। বৃষ্টির কারণে কোয়ার্টার ফাইনালের ম্যাচ পরিত্যক্ত হওয়ায় র‍্যাঙ্কিংয়ের সুবিধায় ভারত ও পাকিস্তানও সেমিফাইনাল নিশ্চিত করেছে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa