
দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় সরকারের অগ্রগতি ও সমসাময়িক ইস্যুতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এলপিজি আমদানিকারক ও অপারেটরদের বরাত দিয়ে তিনি জানান, দেশে এলপি গ্যাসের সরবরাহ স্বাভাবিক রয়েছে।
জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক শক্তির সহযোগিতা চুক্তির মাধ্যমে শান্তিপূর্ণভাবে পারমাণবিক শক্তির ব্যবহার এগিয়ে নেওয়া হবে।
তিনি আরও বলেন, ‘বিগত সময়ের নৈরাজ্যকর অবস্থা থেকে বেরিয়ে এসেছে সরকার। বর্তমানে আগের তুলনায় সহিংসতা অনেকটাই কমে এসেছে।’
সাইবার সুরক্ষা আইন তৈরি হলে অপতথ্য অনেকটাই কমে আসবে বলেও জানান তিনি।