ঢাকা
১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

কুড়িগ্রামে তালা দেওয়া স্কুল খুলতে হরিজন, মুসলিম ও সিআরসি কমিটির যৌথ উদ্যোগ

আনোয়ার হোসেন, কুড়িগ্রাম 

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬   ৬৩ বার পঠিত
কুড়িগ্রামে তালা দেওয়া স্কুল খুলতে হরিজন, মুসলিম ও সিআরসি কমিটির যৌথ উদ্যোগ

কুড়িগ্রামে ভাড়া নেওয়া স্কুলে নিজেই তালা দিয়ে কমিটির নামে চাঁদা চাওয়ার মিথ্যা অভিযোগ ও সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের অভিযোগে ধান্দাবাজ শুভ্র সেন শর্মা ও তার ছেলে রাজ্য সেন শর্মা তথা রাজ্য জ্যোতির বিরুদ্ধে যৌথ মতবিনিময় সভা করেছে হরিজন সম্প্রদায়, মুসলিম সমাজ ও সিআরসি স্কুল কমিটি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত সিআরসি স্কুল ও মোক্তব এন্ড ট্রাস্ট উন্নয়ন সমিতির মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রাম হরিজন সম্প্রদায়ের সাধারণ সম্পাদক শ্রী মতিলাল।

যৌথ সভায় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম হরিজন সম্প্রদায়ের সভাপতি নন্দলাল, রংপুর বিভাগীয় সাধারণ সম্পাদক শ্রী জয়দেব, সিআরসি স্কুল কমিটির সভাপতি মজনুজ্জামান মজনু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পাভেল, সহ-সাধারণ সম্পাদক নুরজামাল, প্রচার সম্পাদক জয়নাল আবেদীন, ক্যাশিয়ার আব্দুর রহমান, প্রধান শিক্ষিকা নাজমীন নাহার নয়ন, সদস্য নুরজাহান বেগম, মালেকা বেগম ও আহেরবান সহ শতাধিক এলাকাবাসী।

আলোচনা সভায় হরিজন সম্প্রদায়ের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, ধান্দাবাজ শুভ্র সেন শর্মা ও তার ছেলে রাজ্য সেন শর্মা আমাদের স্কুল ঘরটি উন্নয়নের কথা বলে ভাড়া নেয়। মাত্র ৩ মাসের ভাড়া দিয়ে বাকী ২৬ মাসের ভাড়া না দিয়ে স্কুলে তালা দিয়ে আমাদের কমিটির নামে মিথ্যা অভিযোগ দিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচারণা করেছেন। আমাদের নাম দিয়ে মিথ্যা বক্তব্য দেওয়া হয়েছে, যার আমরা কিছুই জানি না। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং এই কুচক্রী বাবা-ছেলেকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

প্রধান শিক্ষিকা নাজমীন নাহার নয়ন বলেন, আমি এই স্কুলের প্রধান শিক্ষিকা, নিয়োগপত্রের মাধ্যমে আমাকে নিয়োগ দেওয়া হয়েছে। আমার কয়েক মাসের বেতন বকেয়া রেখে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শুভ্র সেন শর্মা তার ছেলেকে দিয়ে স্কুলের রুমে তালা দিয়ে চলে গেছে। স্কুলের বাচ্চাদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে। এখন এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ কি হবে, এর দায় কে নেবে? আমি এ ব্যাপারে স্কুল কমিটিকে লিখিত অভিযোগ দিয়েছি।

এ বিষয়ে সিআরসি স্কুল কমিটির সভাপতি মজনুজ্জামান মজনু বলেন, প্রধান শিক্ষিকার অভিযোগ পেয়ে শুভ্র সেন শর্মা ও তার ছেলে রাজ্য সেন শর্মাকে ফোন করে ডাকা হলে তাদের কোনো সাড়া পাওয়া যায়নি। এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানায় দুইটি অভিযোগ করা হয়েছে। তারপরেও তাদের কোনো সাড়া না পাওয়ায় থানায় তাদের নামে এজাহার করা হয়েছে, যা বর্তমানে তদন্ত চলমান রয়েছে। শুভ্র সেন শর্মা ও তার ছেলে রাজ্য সেন শর্মা আমার নামে যেভাবে মিথ্যা বানোয়াট কথা ছড়াচ্ছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন। আমি এর সঠিক বিচার চাই।

উল্লেখ্য, এলাকাবাসী ও কমিটির নেতারা অবিলম্বে তালা খুলে স্কুল চালু এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

#

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa