ঢাকা
৩০ জুলাই ২০২৬
দেশজুড়ে
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার কৃষকদলের স্বেচ্ছাশ্রমে প্রাণ ফিরছে চট্রগ্রামের আন্তছরা খালের জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার সহ ৩০ কেজি গাঁজা উদ্ধার ​ হাটহাজারীতে সাংবাদিকের চলন্ত গাড়িতে দুর্বৃত্তদের গুলি নিরাময় কেন্দ্র থেকে মাদকের আখড়া: ঐতিহ্য রক্ষায় সীতাকুণ্ডবাসীর আকুতি হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি, বিএনপি-ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচি কাঁটাছড়ায় বিট পুলিশিং সভা: আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি নুরুল আমিনের মিরসরাই উপজেলা পরিষদে নাগরিক সেবার তীব্র ভোগান্তি: ১৬ ইউনিয়ন ও ২ পৌরসভায় জনপ্রতিনিধি নেই, বিকল্প ব্যবস্থায় বাড়তি চাপ চার রাত নিয়ন্ত্রিত থাকবে কর্ণফুলী টানেলের যান চলাচল ​ বিদ্যুৎ বিল নিয়ে সিলেটে অসন্তোষ, সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের

সিলেটে পাথর শ্রমিক নিহতের ঘটনায় মামলা, আলোচিত পাথর খেকোরা ধরা ছোয়ার বাইরে

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২০   ৫০৯ বার পঠিত
সিলেটে পাথর শ্রমিক নিহতের ঘটনায় মামলা, আলোচিত পাথর খেকোরা ধরা ছোয়ার বাইরে

জাকির হোসেন :: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ভোলাগঞ্জের পাথর কোয়ারিতে মাটি চাপায় শ্রমিক নিহত হওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) মধ্যরাতে কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বাদী হয়ে কোয়ারি মালিকসহ ১০ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার নম্বর (নং-০২ (০২) ২০২০)।বিলাল আহমদ, নুরুজ্জামান মেম্বার ও আমির উদ্দিনের ধ্বংস লীলায় একের পর এক অসহায় পাথর শ্রমিকদের মৃত্যুর মিছিল বেড়েই চলছে। এই তিন পাথর খেকো মিলে কোম্পানীগঞ্জে একটি ত্রাসের স্বর্গরাজ্য গড়ে তোলেছেন। তারা কোন কিছুর তোয়াক্কা না করেই স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে এই ধ্বংস লীলা চালিয়ে যাচ্ছে। কিন্তু তারা সর্বদাই আইনের ফাঁকে বেরিয়ে যান। কোন শ্রমিকের মৃত্যু হলেই তারা অন্যের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করেন।মামলায় স্থানীয় আছলাম মেম্বারের ছেলে নুরুজ্জামান মেম্বার, লুৎফুর মিয়ার ছেলে লায়েক আহমদ, শফিক মিয়ার ছেলে জুয়েল মিয়া ও মাহফুজ মিয়ার ছেলে এরশাদ মিয়াসহ ছয় জনের নামোল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৩/৪ জনকে আসামি করা হয়েছে।কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজল কুমার কানু এ তথ্য নিশ্চিত করে বলেন, কোয়ারি মালিকদের কাউকে এখনো গ্রেপ্তার করা যায়নি। তবে গ্রেপ্তারের জন্য তারা অভিযানে আছেন।প্রসঙ্গত, রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার কালাইরাগ হাজিরডানা লালপাথর এলাকায় নুরুজ্জামান গংদের কোয়ারিতে কাজ করার সময় মাটি ধসে পড়ে। এতে মাটির নিচে চাপা পড়ে নিহত হয় নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার কৃষ্ণপুর গ্রামের ফরিদ মিয়ার ছেলে পাথর শ্রমিক রুবেল আহমদ (২৬)।এ ঘটনায় আহত হয় আরও দুই জন। আহতরা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa