ঢাকা
২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

হুমায়ুনের সুরে ও সংগীত গাইলেন বলিউডের আরমান মালিক

বিনোদন ডেস্ক
মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২০   ৩২৪ বার পঠিত
হুমায়ুনের সুরে ও সংগীত গাইলেন বলিউডের  আরমান মালিক

চলতি সময়ের ব্যস্ততম সংগীত পরিচালক আহমেদ হুমায়ুনের সুর ও সংগীতে গাইলেন বলিউডের জনপ্রিয় কণ্ঠ আরমান মালিক। তার সঙ্গে গানটিতে দ্বৈত কণ্ঠ দিয়েছেন বলিউডের আরেক জনপ্রিয় কণ্ঠশিল্পী পলক মুছাল।

গানটির শিরোনাম ‘দেখলে তোমাকে’। এটি আরমান মালিকের গাওয়া প্রথম বাংলাদেশের সিনেমার গান। কদিন আগে মুম্বইয়ে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

গানটির কথা লিখেছেন কলকাতার প্রসেন। গানটি ব্যবহার করা হবে ‘শান’ ছবিতে। ছবিটি পরিচালনা করছেন তরুণ নির্মাতা এম এ রহিম।

এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন সিয়াম আহমেদ ও পূজা চেরি। গানটি প্রসঙ্গে আহমেদ হুমায়ূন বলেন, এ কাজের অভিজ্ঞতা দারুণ। আরমান মালিক বলিউডের অন্যতম জনপ্রিয় একজন শিল্পী। তার সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে। আশা করছি গানটি প্রকাশ পেলে শ্রোতাদেরও ভালো লাগবে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa