ঢাকা
১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

মৌলভীবাজারে ডিবি পুলিশের অভিযানে বিদেশি মদসহ গ্রেফতার- ৪

মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার প্রতিনিধি।

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬   ৮ বার পঠিত
মৌলভীবাজারে ডিবি পুলিশের অভিযানে বিদেশি মদসহ গ্রেফতার- ৪

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের  অভিযানে ১৮ বোতল বিদেশি মদসহ মাদক কারবারের সঙ্গে জড়িত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে মৌলভীবাজার সদর ও শ্রীমঙ্গল  উপজেলায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— প্রসনজিৎ কুন্ড কর্মকার (২৭), রাহুল বিশ্বাস (২৮), নির্মল পাল (২৮) ও রায়হান আহমদ (২৪)।
বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আহলাদ ইবনে জামিলের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল মৌলভীবাজার সরকারি কলেজ গেইটের বিপরীতে মিশন রোডস্থ আজাদাবাদ জামে মসজিদের সামনে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করে। পরে অফিসার-ফোর্সের সহায়তায় তাদের কৌশলে আটক করা হয়। আটককৃতরা নিজেদের প্রসনজিৎ কুন্ড কর্মকার ও রাহুল বিশ্বাস বলে পরিচয় দেয়।
পরবর্তীতে তাদের দেহ তল্লাশি করে প্রসনজিৎ কুন্ড কর্মকারের হাতে থাকা একটি সাদা রঙের প্লাস্টিকের বাজার ব্যাগ থেকে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ROYAL GREEN DELUXE BLENDED WHISKY-এর ১ বোতল এবং ICONIC WHITE FINEST INTERNATIONAL GRAIN WHISKY-এর ৪ বোতলসহ মোট ৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
একইভাবে রাহুল বিশ্বাসের হাতে থাকা একটি সাদা রঙের প্লাস্টিকের বাজার ব্যাগ থেকে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় আরও ৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রসনজিৎ কুন্ড কর্মকার ও রাহুল বিশ্বাস জানায়, তারা উক্ত বিদেশি মদ জনৈক নির্মল পাল ও রায়হান আহমদের কাছ থেকে ক্রয় করে এনেছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের দল শ্রীমঙ্গল থানা এলাকায় অভিযান পরিচালনা করে।
পরবর্তীতে দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার সময় শ্রীমঙ্গল পৌরসভা গেইটের সামনে অভিযান পরিচালনা করে নির্মল পাল ও রায়হান আহমদকে আটক করা হয়।
ঘটনাস্থলে নির্মল পাল ও রায়হান আহমদের দেহ তল্লাশি করে তাদের হেফাজতে থাকা প্লাস্টিকের বাজার ব্যাগ থেকে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় আরও ৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ নিয়ে ডিবি পুলিশের অভিযানে সর্বমোট ১৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য জানান, গ্রেপ্তারকৃতরা ভারতীয় সীমান্ত এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে পরবর্তীতে পরস্পরের সহযোগিতায় বিক্রি করে আসছিলেন। গ্রেপ্তারকৃত চারজন পরস্পরের সহযোগিতায় অবৈধ মাদকদ্রব্য বিদেশি মদ বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখার অপরাধে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa