ঢাকা
২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫   ৩০২ বার পঠিত
হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি কবর জিয়ারত করেন। একই জায়গার অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের করবও জিয়ারত করেন তিনি। এরপর মোনাজাতে অংশ নেন তারেক রহমানসহ বিএনপির সিনিয়র নেতারা।

কবর জিয়ারতের সময় উপস্থিত ছিলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহল। এসময় তিনি হাদির ভাই আবু বকর সিদ্দিকের সঙ্গেও কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাইমা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ, ডাকসুর ভিপি সাদিক কায়েম তারেক রহমানকে অভ্যর্থনা জানান।

কবর জিয়ারত শেষে ১১টা ৪০ মিনিটের দিকে ভোটার হওয়ার জন্য নির্বাচন কমিশনের উদ্দেশে রওনা হন তারেক রহমান।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa