ঢাকা
২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

সিলেট সিভিল সার্জন কর্তৃক স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম বাস্তবায়নে এডভোকেসী সভা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ২২ জানুয়ারি ২০২০   ২৮৯ বার পঠিত
সিলেট সিভিল সার্জন কর্তৃক স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম বাস্তবায়নে এডভোকেসী সভা

ক্ষুদে ডাক্তার কর্তৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে জেলা পর্যায়ে এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ জানুয়ারি সিলেট সিভিল সার্জন কার্যালয়ে এই এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়।

 

সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডলের সভাপতিত্বে ও সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সুজন বনিকের উপস্থাপনায় বক্তব্য রাখেন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অনীল কৃষ্ণ মজুমদার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বায়েজিদ খান। প্রবন্ধ উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডা. মো. মঈনুল আহসান।

 

 

অন্যান্যের বক্তব্য রাখেন, ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুরে আলম শামীম, ডা. মনিসর চৌধুরী, ডা. মো. মাসুম, ডা. আহমদ সিরাজুল মুনীর, ডা. নাহিদ, ডা. মোয়াজ্জেম আলী খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম রব্বানী মজুমদার।

 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জিয়াউল ইসলাম চৌধুরী ও পবিত্র গীতা পাঠন করেন ইপি আই সুপারিন্টেন্ডেন্ট যশোবন্ত অর্জুন।

অন্যান্যের মধ্যে জেলা ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্য ও শিক্ষা বিভাগের কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa