ঢাকা
১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

সালমান শাহর মরদেহ কবর থেকে তোলার সিদ্ধান্ত বাতিল

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬   ১৪৯ বার পঠিত
সালমান শাহর মরদেহ কবর থেকে তোলার সিদ্ধান্ত বাতিল

চিত্রনায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল চেয়ে করা আবেদন নথিভুক্ত করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে এ আবেদন করেন মামলার বাদী মোহাম্মদ আলমগীর কুমকুম।

শুনানি শেষে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) শাহ আলম জানান, আদালত আবেদনটি নথিভুক্ত করেছেন। একই সঙ্গে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৩ জুলাই দিন ধার্য করা হয়েছে।

এর আগে বাদী আলমগীর কুমকুম জানিয়েছিলেন, আদালত দেহাবশেষ উত্তোলনের আদেশ বাতিল করেছেন। একই দাবি করেছিলেন বাদীপক্ষের আইনজীবী আবিদ হাসান। তবে পরে আবেদনটি নথিভুক্ত হওয়ার বিষয়টি জানানো হয়।

এ বিষয়ে আলমগীর কুমকুম বলেন, তিনি আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে নিজ কানে শুনেছিলেন যে তার আবেদন মঞ্জুর হয়েছে। পরে আবেদন নথিভুক্ত করার কথা শুনে তিনি বিস্ময় প্রকাশ করেন।

ডিএমপির প্রসিকিউশন বিভাগের এসআই শাহ আলম বলেন, আদালতের মুন্সি আদেশটি বলতে ভুল করেছিলেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৪ মে একই আদালত সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি দিয়েছিলেন।

চিত্রনায়ক সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান। তার মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে দীর্ঘদিন ধরে নানা আলোচনা ও বিতর্ক রয়েছে। প্রায় ২৯ বছর পর গত ২০ অক্টোবর তার মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই আলমগীর কুমকুম রমনা থানায় হত্যা মামলা করেন।

মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, সামিরার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, চলচ্চিত্র অভিনেতা ডনসহ কয়েকজনকে আসামি করা হয়েছে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa