ঢাকা
২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

সাম্প্রদায়িক ষড়যন্ত্র মোকাবিলায় সরকার পুরোপুরি ব্যর্থ: জিএম কাদের

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বুধবার, ২০ অক্টোবর ২০২১   ৩০৬ বার পঠিত
সাম্প্রদায়িক ষড়যন্ত্র মোকাবিলায় সরকার পুরোপুরি ব্যর্থ: জিএম কাদের

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, সারা দেশে সহিংসতা রোধে কোনো সাফল্য নেই সরকারের।

সাম্প্রদায়িক ষড়যন্ত্র মোকাবিলা ও পূজামন্ডপের নিরাপত্তা রক্ষায় সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কেন ব্যর্থ হলো তা অবশ্যই খতিয়ে দেখতে হবে।

গতকাল রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি। এ সময় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। জি এম কাদের আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির হাজার বছরের ঐতিহ্য রয়েছে আমাদের।

শারদীয় দুর্গাপূজায় কখনোই হামলার ঘটনা ঘটেনি, এখন কেন ঘটছে তা অবশ্যই খতিয়ে দেখতে হবে। দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। দেশের মানুষ সাম্প্রদায়িক দাঙ্গা ও হামলা পছন্দ করে না।

তিনি বলেন, উত্তেজনাকর পরিস্থিতিতে একজন প্রতিমন্ত্রী রাষ্ট্রধর্ম মানি না বলে উসকানিমূলক বক্তব্য দিয়েছেন। ওই প্রতিমন্ত্রী এ বক্তব্যের মাধ্যমে সংবিধান সংরক্ষণের শপথ ভঙ্গ করেছেন।

২০১১ সালে আওয়ামী লীগ সরকার পঞ্চদশ সংশোধনীতে রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রেখেছে। তাই রাষ্ট্রধর্ম ইসলামের বিরুদ্ধে কথা বলে ওই মন্ত্রী দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa