ঢাকা
৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

সাবেক সচিবের বাড়িতে অভিযান, মিলল দেশি-বিদেশি বিপুল মুদ্রা

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
শনিবার, ১৭ আগস্ট ২০২৪   ১৮২ বার পঠিত
সাবেক সচিবের বাড়িতে অভিযান, মিলল দেশি-বিদেশি বিপুল মুদ্রা

রাজধানীর মোহাম্মদপুরে দুটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যার পর বাড়ি দুটিতে অভিযান পরিচালনা করে এসব মুদ্রা উদ্ধার করা হয়। এ বিষয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার ওবায়দুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোহাম্মদপুর থানাধীন বাবর রোডের এফ ব্লকের ২৯/২ ও ৩ নম্বর বাড়ি হতে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে।

ডিএমপি মিডিয়া জানিয়েছে, বাড়ি দুটি ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সাবেক সচিব শাহ কামালের। তার বাসা দুটি থেকে ৩ কোটি ১ লাখ ১০ হাজার ১৬৬ টাকা ও ১০ লাখ ৩ হাজার ৩৬৬ টাকা মূল্যের বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়। বিদেশি মুদ্রার মধ্যে রয়েছে ইউএস ডলার ৩০০০ টাকার, মালোয়শিয়া রিংগিত ১ হাজার টাকার, সৌদি রিয়াল রয়েছে ২ হাজার ৯৬৯ টাকার, সিঙ্গাপুরী ডলার রয়েছে ৪ হাজার ১১২ টাকার। এছাড়া অট্রেলিয়ান ডলার রয়েছে ১ হাজার ৯১৫ টাকার, কোরিয়ান ইয়াং ২৫ হাজার টাকার এবং চাইনিজ ইয়াং রয়েছে ১৯৯ টাকার।

এদিকে, প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোহাম্মদপুরের ওই বাড়ি দুটি ৬ তলা। বাড়ির দ্বিতীয় তলায় একজন সচিব থাকেন পরিবার নিয়ে। পরে স্থানীয়রা জানতে পারেন বাড়িটিতে বিপুল পরিমাণের টাকা লুকিয়ে রাখা হয়েছে। এরপর স্থানীয় জনতা ওই ভবনটি ঘিরে ফেলেন। ভবন ঘিরে তারা এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের খবর দেন। স্থানীয় জনতা থেকে খবর পেয়ে বাসাটিতে ডিএমপির একাধিক টিম যায়। পরে ডিএমপির অভিযান বাসাটি থেকে বিপুল পরিমাণে দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa