ঢাকা
০১ অক্টোবর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

সাবেক এমপি বাহার ও সাবেক মেয়র তাহ্সীন বাহার সূচনার বিরুদ্ধে আবারও মামলা

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
মঙ্গলবার, ২০ আগস্ট ২০২৪   ১৫৬ বার পঠিত
সাবেক এমপি বাহার ও সাবেক মেয়র তাহ্সীন বাহার সূচনার বিরুদ্ধে আবারও মামলা

কুমিল্লা সদর আসনের সাবেক এমপি আ ক ম বাহা উদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহ্সীন বাহার সূচনার বিরুদ্ধে এবার কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলি চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১৯ আগস্ট) দিবাগত রাতে এ মামলাটি দায়ের করেন নগরীর দক্ষিণ চর্থা (তালতলা) এলাকার কাশেম মিয়ার ছেলে ছোটন মিয়া।

মামলায় এজাহার নামীয় ২২৫ জন এবং অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে। অভিযুক্তদের অধিকাংশই আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী সমর্থক। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি মো. ফিরোজ হোসেন। মামলায় অভিযোগ বলা হয়েছে, কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই বিকেলে নগরীর দক্ষিণ চর্থা (তালতলা) এলাকা থেকে মামলার বাদীসহ অর্ধশতাধিক ছাত্র জনতা মিছিল নিয়ে নগরীর কান্দিরপাড় আসছিলেন। এ সময় মামলার প্রধান আসামি সাবেক এমপি বাহার ও তার মেয়ে সূচনার ( সাবেক মেয়র) নির্দেশে বিভিন্ন অস্ত্র নিয়ে মামলার অন্যান্য আসামিরা হামলা এবং গুলি চালান। এ সময় গুলি, পিটিয়ে ও কুপিয়ে অনেককে আহত করা হয়।

আসামিদের মধ্যে সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, মহানগর যুবলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আহাম্মেদ নিয়াজ পাভেল, স্বেচ্ছাসেবক লীগ নেতা জহিরুল ইসলাম রিন্টু ও সিটি কাউন্সিলর হাবিবুল আল আমিন সাদীও রযেছেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, যাদের মামলায় অভিযুক্ত করা হয়েছে, সরকার পতনের পর তাদের অনেকেই এখন এলাকায় নেই। তাদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালাচ্ছে। এর আগে গত রোববার রাতে সাবেক ওই এমপি ও তার কন্যা সূচনাসহ ৬২ জন নেতাকর্মীর বিরুদ্ধে জেলার সদর দক্ষিণ মডেল থানায় মাছুম মিয়া নামের এক হোটেল কর্মচারীকে গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa