ঢাকা
৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

সাগর-রুনির মামলা নিয়ে প্রহসন হয়েছে, দ্রুত বিচার হবে : তথ্য উপদেষ্টা

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
রবিবার, ১৮ আগস্ট ২০২৪   ১৬৩ বার পঠিত
সাগর-রুনির মামলা নিয়ে প্রহসন হয়েছে, দ্রুত বিচার হবে : তথ্য উপদেষ্টা

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনির হত্যাকাণ্ড নিয়ে প্রহসন করা হয়েছে। এ নিয়ে কাজ করবে মন্ত্রণালয়। এ নৃশংস হত্যাকাণ্ডের পুনঃতদন্তের মাধ্যমে বিচার হবে। যত দ্রুত সম্ভব তা করার উদ্যোগ নেব। আশা করছি, ন্যায়বিচার নিশ্চিত করতে পারব।

রবিবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। স্বাধীন গণমাধ্যম কমিশনের কথা প্রাথমিকভাবে ভাবা হচ্ছে জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, সাংবাদিকদের সঙ্গে আলোচনা করে এটি ঠিক করা হবে। গণমাধ্যমকে দলীয়করণ করা যাবে না। সাংবাদিকদের মধ্যে বিভেদ থাকা উচিত নয়। সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

নাহিদ ইসলাম আরও বলেন, তথ্য উপদেষ্টা হয়েছি বলে গণমাধ্যমে আমাকে বেশি বেশি দেখাতে হবে, এমনটায় আমি বিশ্বাসী নই। আমাকে যত কম দেখানো যাবে ততই ভালো, আমি সেটাই চাইব। যেহেতু আমি আরও দুটি মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, তাই আমার ব্যস্ততাও থাকবে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa