ঢাকা
২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

সরকার চায় যার যার ধর্ম সে পালন করবে: ধর্মপ্রতিমন্ত্রী

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বুধবার, ১০ নভেম্বর ২০২১   ৩০৮ বার পঠিত
সরকার চায় যার যার ধর্ম সে পালন করবে: ধর্মপ্রতিমন্ত্রী

কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার ঘটনায় দ্রুত বিচার আইনে দোষীদের বিচার করা হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। বুধবার(১০/১১/২০২১) সকাল ১১টায় ঝালকাঠিতে আন্তধর্মীয় সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে না হবে পারে, তারই একটি প্রক্রিয়ার অংশ হচ্ছে সাম্প্রদায়িক হামলা। স্বাধীনতা বিরোধী একটি গোষ্ঠী মন্দিরে হামলা ভাঙচুর ও লুটপাট করছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত আইন শৃঙ্খলা বাহিনী তাদের চিহ্নিত করেছে। দোষীদের বিরুদ্ধে মামলাও হয়েছে। এই মামলা আইনের গতিতে চলবে। দ্রুততম সময়ের মধ্যে তাদের বিচারের জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।

ঝালকাঠি জেলা প্রশাসকের সভাকক্ষে ধর্ম মন্ত্রণালয়ের ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ প্রকল্প এ অনুষ্ঠানের আয়োজন করে।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, সরকার চায় যার যার ধর্ম সে পালন করবে, এই ধর্ম পালন করতে গিয়ে কোনো ধরণের হানাহানি মারামারি করা যাবে না বলেও জানান ধর্ম প্রতিমন্ত্রী।

জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুনিম হাসান, উপ সচিব ও প্রকল্প পরিচালক আবদুল্লাহ আল শাহী, ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। অনুষ্ঠানে বিভিন্ন মসজিদের ইমাম, সুশীল সমাজের প্রতিনিধি ও সুধীজনরা অংশ নেন।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa