ঢাকা
২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

সময়মতো হাটে হাঁড়ি ভেঙে দেওয়া হবে : জামায়াত আমির

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪   ১৭৩ বার পঠিত
সময়মতো হাটে হাঁড়ি ভেঙে দেওয়া হবে : জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘সময়মতো হাটে হাঁড়ি ভেঙে দেওয়া হবে।’ গতকাল সকালে চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আয়োজনে দায়িত্বশীল সমাবেশে ‘যৌক্তিক সময়ে জাতীয় নির্বাচন’ বিষয়ে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘জাতির প্রত্যাশা এবং আবেগের বাইরে কিছু করা যাবে না। জাতির চেতনা ও ২৪ বিপ্লবকে ধারণ করতে হবে’। দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘আসুন একটি ঐক্যবদ্ধ সমাজ গড়ে তুলি। ঐক্যই হোক এ জাতির সৌন্দর্য এবং শক্তি।’ স্বৈরাচার আওয়ামী সরকার সম্পর্কে ডা. শফিকুর রহমান বলেন, ‘তারা অবৈধভাবে গদি টিকিয়ে রাখার জন্য খুনের নেশায় পাগল হয়ে গিয়েছিল।’

স্থানীয় হোটেল সাহিদ প্যালেসের সভাকক্ষে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মো. রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন। সমাবেশে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম, চুয়াডাঙ্গার নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, মেহেরপুরের নায়েবে আমির মাওলানা মাহবুবুর রহমান, সেক্রেটারি ইকবাল হোসাইন, চুয়াডাঙ্গার সাবেক আমির আনোয়ারুল হক মালিক প্রমুখ। দায়িত্বশীল সমাবেশে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার চার শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa