ঢাকা
০১ অক্টোবর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

সচিবালয়ে প্রথম দিন অফিস করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
শনিবার, ১০ আগস্ট ২০২৪   ২০৬ বার পঠিত
সচিবালয়ে প্রথম দিন অফিস করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল

সচিবালয়ে প্রথম দিন অফিস করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
শনিবার সকাল ৯টা ৩৫ মিনিটে সচিবালয়ে পৌঁছেন তিনি। এ সময় আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার ও অন্যান্য কর্মকর্তারা উপদেষ্টাকে অভ্যর্থনা জানান।

আইন উপদেষ্টা এসেই সচিবালয়ের ৪ নম্বর ভবনের ৮ তলায় তার কক্ষে আইন ও বিচার বিভাগের সচিবের সঙ্গে বৈঠকে বসেন। আজ আরও কয়েকজন উপদেষ্টা সচিবালয়ে প্রথম অফিস করবেন বলে জানা গেছে। এদিকে আইন উপদেষ্টা আসছেন এটা জানার পর সকাল থেকেই আইন মন্ত্রণালয়ে চলে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। কক্ষের সামনে নাম ফলকে বসানো হয়েছে কাগজে টাইপ করা উপদেষ্টার নাম।

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে শুক্রবার জারি করা এক প্রজ্ঞাপনে অধ্যাপক ড. আসিফ নজরুলকে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa