ঢাকা
২৮ জুলাই ২০২৬
দেশজুড়ে
সোনারগাঁয়ে বিএনপি কর্মী নিহত, পিটিয়ে ও ছুরিকাঘাতের অভিযোগ টুথপেস্টেও মিলছে মাইক্রোপ্লাস্টিক, স্বাস্থ্যঝুঁকি এড়াতে যা করবেন চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু দেশে বছরে পানিতে ডুবে প্রাণ হারান ১৮ হাজার মানুষ, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা গ্যাসের চাপ কম, চট্টগ্রামে রান্নায় চরম ভোগান্তি কাঁচা মাছ খেয়ে এক মাস সাগরে! উদ্ধার হতেই পুলিশের হেফাজতে বাবা-ছেলে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ

শ্রীমঙ্গলে চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২০   ৬৩২ বার পঠিত
শ্রীমঙ্গলে চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হবিগঞ্জ রোড, পল্লী বিদ্যুৎ গেইট, দক্ষিণ উত্তরসূর, শাহীবাগ ও তার আশপাশের এলাকার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে ১ হাজার ৮ শত টাকা জরিমানা করা হয়েছে।
 মঙ্গলবার (২১ জানুয়ারি ) সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত উক্ত অভিযান পরিচালিত হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে শ্রীমঙ্গল থানার পুলিশ  ফোর্স এর সহায়তায় মূল্য তালিকা না রেখে অতিরিক্ত দামে এলপি গ্যাস বিক্রয় করার অপরাধে মুরাদ হার্ডওয়্যারকে ৫ শত টাকা, পল্লী বিদ্যুৎ গেইটে অবস্থিত মা এন্টারপ্রাইজকে  ৫ শত টাকা, দক্ষিণ উত্তরসুরে অবস্থিত জাফর ভেরাইটিজ ষ্টোরকে ৩ শত টাকা, শাহীবাগে অবস্থিত নিউ হাসান ট্রের্ডাসকে ৫ শত টাকাসহ মোট ১ হাজার ৮ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
 এবং উক্ত প্রতিষ্ঠানগুলোসহ এলপি সিলিন্ডার গ্যাসের বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলোকে যতদিন পর্যন্ত সিলিন্ডারের গাঁয়ে খুচরা দাম লিখে  না দেয়, ততদিন পর্যন্ত  প্রতিষ্ঠানের সামনে মূল্য তালিকায় খুচরা মূল্য লিখে প্রদর্শন করার জন্য নির্দেশ দেয়া হয়।
Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa