ঢাকা
০৬ আগস্ট ২০২৬
দেশজুড়ে
“বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার বাতাস এখন স্বস্তিদায়ক” জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিএমপির শ্রদ্ধা: নিউমার্কেটের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ সন্ধ্যায় ঢাকাসহ ১২ অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, বজ্রবৃষ্টির পূর্বাভাস “বহিষ্কৃত এনসিপি নেতা তানভীর ঢাকায় গ্রেফতার” জুলাই স্মৃতি জাদুঘরকে ইতিহাসের নতুন পর্যায় আখ্যা দিলেন ড. ইউনূস জুলাই স্মৃতি জাদুঘর হবে গণতন্ত্রের লড়াই ও আত্মত্যাগের প্রতীক: প্রধানমন্ত্রী খাগড়াছড়ি মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন। ​ রাতে দুঃসাহসিক উদ্ধার অভিযান: কর্ণফুলী চ্যানেলে বিকল কন্টেইনার জাহাজ মুক্ত ছাত্রদল-শিবির সংঘাত: থমথমে ঢাকা আলিয়া মাদ্রাসা ক্যাম্পাস বালুর বস্তা থেকে হঠাৎ বিস্ফোরণ! বরিশালে শিশুসহ দগ্ধ ৩

শীতবাহী রোগে ৫৪ দিনে ৪৯ জনের মৃত্যু : আক্রান্ত আড়াই লাখ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৯   ৪৭৬ বার পঠিত
শীতবাহী রোগে ৫৪ দিনে ৪৯ জনের মৃত্যু : আক্রান্ত আড়াই লাখ

রাজধানীসহ সারাদেশের হাসপাতালে শীতজনিত রোগব্যাধির প্রকোপ বাড়ছে। অনেকেই এআরআই (একিউট রেসপিরেটরি ইনফেকশন বা তীব্র শ্বাসতন্ত্রের সমস্যা) ও ডায়রিয়াসহ বিভিন্ন ধরনের রোগব্যাধি নিয়ে হাসপাতালে ভিড় করছে। যাদের মধ্যে শিশু-নারী-বৃদ্ধ-বৃদ্ধাসহ সব বয়সের মানুষই রয়েছে।
গত ১ নভেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত ৫৪ দিনে (প্রায় দুই মাসে) সারাদেশের হাসপাতালে শীতজনিত বিভিন্ন রোগে মোট ২ লাখ ৫৮ হাজার ৬৫৭ জন চিকিৎসা নিয়েছেন। একই সময়ে শীতজনিত বিভিন্ন রোগে ৪৯ জনের মৃত্যু হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় সারাদেশে এআরইউতে ৯২৯ জন ও ডায়রিয়ায় ১ হাজার ৯৫৮ জনসহ মোট ২ হাজার ৮৮৭ জন আক্রান্ত হয়েছেন। এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার।
তিনি জানান, গত দুইমাসেরও কম সময়ে রাজধানীসহ সারাদেশে মোট আক্রান্ত রোগীর মধ্যে এআরআইতে ৪১ হাজার ৬৪৫ জন, ডায়রিয়ায় ১ লাখ ৪ হাজার ৭৫৭ জন এবং অন্যান্য রোগে ১ লাখ ১২ হাজার ২৫৫ জন রয়েছেন। তাদের মধ্যে এআরআইতে ১৬ জন, ডায়রিয়ায় ৪ জন এবং অন্যান্য রোগে ২৯ জনের মৃত্যু হয়। অন্যান্য রোগের মধ্যে জন্ডিস, আমাশয়, চোখের প্রদাহ, চর্মরোগ ও জ্বরে আক্রান্ত হওয়ার কথা জানা গেছে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শিশু বিভাগের আবাসিক চিকিৎসক রাজেশ মজুমদার সম্প্রতি এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে বলেন, হাসপাতালে এআরআই ও কোল্ড ডায়রিয়া আক্রান্তের সংখ্যা বেশি। এর মধ্যে নিম্ন আয়ের পরিবারের শিশুরা শ্বাসতন্ত্রের বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আসছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa