ঢাকা
১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

রেসিডেন্সি পারমিট নিয়ে নতুন সিদ্ধান্ত সৌদির

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ২০ জুলাই ২০২৬   ১৮৪ বার পঠিত
রেসিডেন্সি পারমিট নিয়ে নতুন সিদ্ধান্ত সৌদির

সৌদি আরবে কর্মরত গৃহকর্মীদের রেসিডেন্সি পারমিট (আকামা) ইস্যু ও নবায়নের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে দেশটির সরকার। এখন থেকে নিয়োগকর্তারা গৃহকর্মীদের জন্য ন্যূনতম তিন মাস মেয়াদে আকামা ইস্যু বা নবায়ন করতে পারবেন।

রোববার (১৯ জুলাই) সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন জেনারেল ডিরেক্টরেট অব পাসপোর্টস (জাওয়াজাত), মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এবং জাতীয় নিয়োগ প্ল্যাটফর্ম ‘মুসানেদ’-এর যৌথ উদ্যোগে নতুন এ সেবা চালু করা হয়েছে।

নতুন ব্যবস্থায় গৃহকর্মী ও সমজাতীয় পেশার কর্মীদের জন্য নিয়োগকর্তারা ৩, ৬, ৯, ১২, ১৫, ১৮, ২১ অথবা ২৪ মাস মেয়াদের আকামা বেছে নিতে পারবেন। পুরো প্রক্রিয়াটি ‘আবশের’ ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পন্ন করা যাবে।

এর ফলে নিয়োগকর্তাদের আর এক বা দুই বছরের জন্য এককালীন আকামা নবায়ন করতে হবে না। নিজেদের প্রয়োজন ও আর্থিক সক্ষমতা অনুযায়ী নির্ধারিত সময়ের জন্য রেসিডেন্সি ফি পরিশোধের সুযোগ পাবেন তারা। তিন মাস বা এর গুণিতক মেয়াদে নবায়নের ক্ষেত্রে ফি কিস্তিতে পরিশোধের সুবিধাও রাখা হয়েছে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই ব্যবস্থার লক্ষ্য হলো নিয়োগকর্তাদের আর্থিক ব্যবস্থাপনায় আরও নমনীয়তা আনা এবং রেসিডেন্সি সেবা আরও সহজ ও আধুনিক করা। ডিজিটাল সেবা সম্প্রসারণের অংশ হিসেবে নেওয়া এ উদ্যোগে দেশটিতে কর্মরত লাখো প্রবাসী গৃহকর্মী ও তাদের নিয়োগকর্তারা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa