ঢাকা
৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

রেডিওলজি রিপোর্টে ‘ডিজিটাল স্বাক্ষর ব্যবহার করা যাবে না’ প্রস্তাবনার সংশোধন দাবি

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪   ১৬৩ বার পঠিত
রেডিওলজি রিপোর্টে ‘ডিজিটাল স্বাক্ষর ব্যবহার করা যাবে না’ প্রস্তাবনার সংশোধন দাবি

স্বাস্থ্য সেবা ও সুরক্ষা আইন-২৪ এর খসড়ায় রেডিওলজি রিপোর্টে ‘ডিজিটাল স্বাক্ষর ব্যবহার করা যাইবে না’ এমন প্রস্তবনার বিষয়ে সংশোধনীর দাবি জানিয়েছে বাংলাদেশ সোসাইটি অব রেডিওলজি এন্ড ইমেজিং (বিএসআরআই) ও বাংলাদেশ টেলিরেডিওলজি এসোসিয়েশন (বিটিএ) নামের দুটি সংগঠন।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক মো. মিজানুর রহমান ও সেক্রেটারি অধ্যাপক মো. খলিলুর রহমান এ দাবি জানান। এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে স্বাস্থ্য সেবা ও সুরক্ষা আইন, ২০২৪ খসড়া প্রনয়ণ উপ কমিটি আহবায়ক ও অতিরিক্ত সচিব বরাবর একটি আবেদন করা হয়েছে। তারা বলছেন, আধুনিকায়ন চিকিৎসা ব্যবস্থায় টেলিরেডিওলজি প্রযুক্তির মাধ্যমে ডিজিটাল স্বাক্ষর দ্বারা রেডিওলজি রিপোর্ট প্রদান করার অনুমোদন প্রদান করা অত্যন্ত জরুরি। যা সংশোধন করা না হলে এবং এই আইন বাস্তবায়ন হলে চিকিৎসা ব্যবস্থায় এবং জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে। একইসঙ্গে রোগ নির্ণয়ে রোগীর খরচ এবং সময় বৃদ্ধি পাবে এমনকি রোগীর চিকিৎসা ব্যবস্থায় তীব্র সংকট তৈরি হবে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa