ঢাকা
০১ অক্টোবর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

রাজনৈতিক উদ্দেশ্যে নেওয়া প্রকল্প যাচাই-বাছাই হবে : পরিকল্পনা উপদেষ্টা

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
সোমবার, ১৯ আগস্ট ২০২৪   ১৫০ বার পঠিত
রাজনৈতিক উদ্দেশ্যে নেওয়া প্রকল্প যাচাই-বাছাই হবে : পরিকল্পনা উপদেষ্টা

পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, ‌রাজনৈতিক উদ্দেশ্যে নেওয়া প্রকল্প কিংবা জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) যাওয়ার প্রক্রিয়াধীন আছে, এমন প্রকল্প আবার যাচাই–বাছাই করা হবে। এসব প্রকল্প দ্রুত মূল্যায়ন করা হবে। প্রয়োজনে ছাঁটাই করা হবে।

আজ সোমবার পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। রাজধানীর আগারগাঁওয়ের পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলনকক্ষে এ সভা হয়। পরিকল্পনা উপদেষ্টা বলেন, চলমান প্রকল্প হলেই রেখে দিতে হবে, তা নয়। লাভ হবে না, এমন প্রকল্প বাদ দেওয়া ভালো। এমন অনেক প্রকল্প আছে, যেগুলো খুবই অপচয়মূলক। সড়কসহ বেশ কিছু অবকাঠামো প্রকল্পে বিশ্বের সবচেয়ে বেশি খরচ হয়েছে বলে দেখা গেছে। অনেক সময় ঠিকাদারদের স্বার্থ দেখা হয়েছে। মেগা প্রকল্প সম্পর্কে তিনি বলেন, ‘মেগা প্রকল্পগুলো কোন পর্যায়ে আছে, তা দেখতে হবে। প্রকল্প প্রলম্বিত হলে অনেক ক্ষতি হয়, এমন ধারণা আছে। বাকি অর্থ খরচ হলে লাভ হবে নাকি ক্ষতি হবে, তা বিবেচনায় আনতে হবে। এটাই অর্থনৈতিক যৌক্তিকতা। ক্ষতি হলে বাদ দেওয়া ভালো। খরচ হয়ে যাওয়া অর্থ নিমজ্জিত খরচ। সরকারি অর্থ খরচের পেছনে কর্মসংস্থানকে প্রাধান্য দেওয়া হচ্ছে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa