ঢাকা
৩১ জুলাই ২০২৬
দেশজুড়ে
সিসিক নির্বাচন ঘিরে আলোচনায় অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে “তিন প্রতিবন্ধীর নতুন স্বপ্নের সূচনা: নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী” রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলা: গুলিতে নিহত আরসা কমান্ডার হবিগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক, প্রত্যাহার হলো ১৪৪ ধারা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার কৃষকদলের স্বেচ্ছাশ্রমে প্রাণ ফিরছে চট্রগ্রামের আন্তছরা খালের জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার সহ ৩০ কেজি গাঁজা উদ্ধার ​ হাটহাজারীতে সাংবাদিকের চলন্ত গাড়িতে দুর্বৃত্তদের গুলি নিরাময় কেন্দ্র থেকে মাদকের আখড়া: ঐতিহ্য রক্ষায় সীতাকুণ্ডবাসীর আকুতি

মৌলভীবাজারে শিশু বিষয়ক কর্মকর্তা হিসাবে ১ ঘন্টার দায়িত্ব পেল কলেজছাত্রী

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ২৮ অক্টোবর ২০২০   ৩১৬ বার পঠিত
মৌলভীবাজারে শিশু বিষয়ক কর্মকর্তা হিসাবে ১ ঘন্টার দায়িত্ব পেল কলেজছাত্রী

মৌলভীবাজার জেলা শিশু বিষয়ক কর্মকর্তা হিসাবে প্রতীকী দায়িত্ব পালন করলো কলেজছাত্রী নুসাইবা ইবনাত।

যেসব পদে নারীর অংশগ্রহণ কম সেসব পদে কন্যা শিশুদেরকে আগ্রহী করে তোলার লক্ষ্যে বিশ্বব্যাপী এই ‘গার্লস টেকওভার’ কর্মসূচি নেয়া হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) মৌলভীবাজার জেলায় এই কর্মসূচির অংশ হিসেবে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন মাসুদের পদে ১ ঘন্টার জন্য দায়িত্ব পালন করে কলেজ ছাত্রী নুসাইবা ইবনাত।

দায়িত্ব গ্রহণ করার পর নুসাইবা ইবনাত দাপ্তরিক সভায় অংশগ্রহণ করে এবং মৌলভীবাজার জেলাকে সকলের সহযোগিতায় বাল্যবিবাহ, নারী নির্যাতনসহ সকল প্রকার শোষণ বঞ্চনা থেকে মুক্ত করে নারীর ক্ষমতায়নে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করে।

ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্সের আয়োজনে সারাদেশে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, মেয়র, উপজেলা চেয়ারম্যান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইত্যাদি পদে কন্যা শিশুরা ১ ঘন্টার জন্য দায়িত্ব পালন করছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa