ঢাকা
২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

মৌলভীবাজারে পিকআপ ভ্যান চাপায় নিহত ২ আহত ৪

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২০   ৪৯৮ বার পঠিত
মৌলভীবাজারে পিকআপ ভ্যান চাপায় নিহত ২ আহত ৪

মৌলভীবাজারের সদর উপজেলায় পিকআপভ্যান চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন চারজন।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে সিলেট-মৌলভীবাজার আঞ্চলিক সড়কের সদর উপজেলার বাউরভাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- শহিদুল রহমান (৩৫) বাউরভাগ গ্রামের আবদুল রহমানের ছেলে ও একই এলাকার মোজাহিদুল ইসলাম  (মজাই)।

 

 

 

 

শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, যাত্রী নিয়ে মৌলভীবাজার থেকে শেরপুরে যাচ্ছিল অটোরিকশাটি। সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার বাউরউবাগএলাকায় বিপরীতমুখী একটি পিকআপভ্যান ঐ অটোরিকশাকাকে চাপা দেয়।এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়।

এ সময় আহত হন কমপক্ষে চার অটোরিকশাযাত্রী।আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য  হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa