ঢাকা
১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

মোরেলগঞ্জে উপজেলা প্রশাসনের নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ০৮ মার্চ ২০২২   ৬৬৭ বার পঠিত
মোরেলগঞ্জে উপজেলা প্রশাসনের নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত

“টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য”- এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে উদযাপিত হয়েছে  আর্ন্তজাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষে  উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষযক অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার বেলা ১১টায় র‍্যালি, চেক বিতরণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা অফিসার্স ক্লাবে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান  ফাহিমা খানম। সভার শুরুতে  স্বাগত  বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আলমগীর আকন অন্যান্যের মধ্যে আলোচনা করেন জেলা পরিষদ সদস্য অধ্যাপিকা আফরোজা আক্তার লীনা, ওয়ার্ল্ড ভিশন এপি ম্যানেজার লাভলী লাকি বিশ্বাস, উপজেলা প্রেসক্লাব সভাপতি এইচ, এম, শহিদুল ইসলাম, সাংবাদিক গনেশ পাল প্রমুখ।  আলোচনা শেষে ১০ জন নারী সদস্যকে ১৫ হাজার টাকা করে সুদবিহীন ঋণের চেক  বিতরণ করা হয়েছে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa