ঢাকা
২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

মিয়ানমার সীমান্তের লাল দ্বীপ থেকে ছোড়া গুলি এসে পড়ল টেকনাফ স্থলবন্দরে

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪   ১৮৯ বার পঠিত
মিয়ানমার সীমান্তের লাল দ্বীপ থেকে ছোড়া গুলি এসে পড়ল টেকনাফ স্থলবন্দরে

মিয়ানমার সীমান্তের লাল দ্বীপ এলাকা থেকে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে তিনটি গুলি এসে পড়েছে। বন্দরের কার্যালয়ের জানালার গ্লাসে ও ট্রাকের সামনের গ্লাসে দুটি গুলি পড়েছে। আরেকটি গুলি পড়েছে বন্দরের ভেতরে। আজ বুধবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি জানিয়েছেন টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী।

তিনি বলেন, বুধবার দুপুরের দিকে নাফ নদীর মিয়ানমার সীমান্তের লাল দ্বীপ এলাকা থেকে তিনটি গুলি এসে পড়ে টেকনাফ স্থলবন্দরে। বন্দরের কার্যালয়ের জানালার গ্লাসে ও ট্রাকের সামনের গ্লাসে দুটি গুলি লাগে। এতে জানালার গ্লাস ও ট্রাকের সামনের গ্লাস কিছুটা ভেঙে যায়। আরও একটি গুলি বন্দরের ভেতরে পড়েছে। তবে বন্দরে কর্মরত কোনো ব্যক্তির শরীরে গুলি লাগেনি। কারা গুলি বর্ষণ করেছে সেটা স্পষ্ট নয়।সূত্রে জানা গেছে, বাংলাদেশ-মিয়ানমারের সীমান্তের নাফ নদীর ওপারে লাল দ্বীপে দুই-তিন সপ্তাহজুড়ে মিয়ানমারের দুই সশস্ত্র সংগঠন রোহিঙ্গা সলিডারিটি অরগানাইজেশন (আরএসও) ও আরাকান আর্মির (এএ) মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। এ ঘটনায় সীমান্তে উত্তেজনা পরিস্থিতি বিরাজ করছে। তবে মিয়ানমার সীমান্তের ওই দ্বীপে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) নামে আরও একটি সশস্ত্র সংগঠন অবস্থান করছে বলে জানা গেছে। অপরদিকে, রাখাইনের মংডুর শহরে দেশটির সেনাবাহিনী ও আরাকান আর্মিসহ তিনটি বিদ্রোহী গ্রুপের মধ্যে সংঘাত চলমান রয়েছে।

টেকনাফ স্থলবন্দরের ব্যবস্থাপনা পরিচালক জসিম উদ্দীন চৌধুরী বলেন, মিয়ানমার সীমান্ত থেকে গুলি এসে পড়ে কার্যালয়ের জানালার গ্লাস ও একটি ট্রাকের গ্লাস ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কেউ হতাহত হননি। ঊধ্বর্তন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।

এর আগে মিয়ানমার সীমান্ত থেকে একাধিকবার নাফ নদীতে বাংলাদেশি ট্রলার ও স্পিডবোট লক্ষ্য করে গুলি বর্ষণের ঘটনাও ঘটেছিল।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa