ঢাকা
২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

মাদরাসা নূরে মদীনা ও কাশর এলাকাবাসীর উদ্যোগে ইসলামী সম্মেলন

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১   ৩১৯ বার পঠিত
মাদরাসা নূরে মদীনা ও কাশর এলাকাবাসীর উদ্যোগে ইসলামী সম্মেলন

ময়মনসিংহ নগরীর ০২ ওর্য়াড কাশরে অবস্থিত মাদ্রাসা নূরে মদীনা ও এলাকাবাসীর উদ্যোগে গত ২৮ ডিসেম্বর রোজ মঙ্গলবার কাশর লাকী বাড়ীর মোড়ে বাদ আছর হতে রাত ১২ টাকা পর্যন্ত ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন পীরে কামেল হযরত মাওঃ আব্দুর রহমান হাফিজ্জি হুজুর,মিহ্তামিম,মাখযসনুল উলুম মাদ্রাসা, মোমেনশাহী এবং সহ সভাপতি মুফতি আব্দুল মালেক, শায়খুল হাদীস, আশরাফিয়া মাদ্রাসা,মোমেনশাহী।

ওয়াজ মাহফিলের সঞ্চালনায় ছিলেন মাদ্রাসা নূরে মদীনা মোমেনশাহীর প্রতিষ্টাতা মাওঃ মোঃ ইমরান হুসাইন। আয়োজিত ওয়াজ মাহফিলে কোরআন ও হাদিসের আলোকে বক্তব্য রাখেন হযরত মাওঃ দেলোয়ার হোসেন, তাহেরপুরী। হযরত মাওঃ ইকবাল কবির ফারুকী, কেরানীগঞ্জ, ঢাকা। মুফতি ইহ্সান বিন মাসউদ রংপুরী,কাশর জামে মসজিদের পেশ ঈমাম মুফতি তাজুল ইসলাম এবং এলাকার স্হানীয় উলামায়ে কেরামগণ ওয়াজ ফরমান।

এ ছাড়া মাহফিলে আরোও উপস্থিত ছিলেন মসিকের ২ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম রফিক দুদু,২ ওর্য়াড আওয়ামীলীগ সভাপতি এম এ মতিন, ময়মনসিংহ জেলা জাতীয় যুবসংহতির সভাপতি আফজাল হোসেন হারুন,ময়মনসিংহ জেলা ছাত্র সমাজের সভাপতি মোঃ সাব্বির হোসেন বিল্লাল, শ্রমিক নেতা আলী হোসেনসহ এলাকার গণ্য মান্য ব্যাক্তিবর্গ ও বাহির হতে আগত মুসল্লীগণ। ওয়াজ মাহফিলে সার্বিক সহযোগিতায় ছিলেন কাশর এলাকাবাসী।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa