ঢাকা
৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

মাঠ প্রশাসনকে নতুন করে ঢেলে সাজানোর উদ্যোগ

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
মঙ্গলবার, ২০ আগস্ট ২০২৪   ১৫৯ বার পঠিত
মাঠ প্রশাসনকে নতুন করে ঢেলে সাজানোর উদ্যোগ

মাঠ প্রশাসনকে নতুন করে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এর অংশ হিসেবে দেশের সব জেলা প্রশাসককে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। প্রাথমিকভাবে দেশের ২৫টি জেলার প্রশাসককে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ১৭ জেলা এবং সিনিয়র সহকারী সচিব শিমুল আকতার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আট জেলার প্রশাসককে প্রত্যাহার করা হয়।

প্রত্যাহারের পাশাপাশি একই আদেশে তাদের নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে জানানো হয়। প্রত্যাহার হওয়াদের মধ্যে ঢাকা, সিলেট, রংপুর, কক্সবাজার , চট্টগ্রাম, গাজীপুর, ময়মনসিংহ, কুমিল্লা, হবিগঞ্জ, মাগুরা, গাইবান্ধা, নওগাঁ, নাটোর, নোয়াখালী, মৌলভীবাজার, ফরিদপুর, শেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, পাবনা, বগুড়া, জয়পুরহাট, চাদঁপুর, খুলনা ও গোপালগঞ্জের ডিসি রয়েছেন।

এর আগে সোমবার (১৯ আগস্ট) রাতে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেনের কক্ষে সচিবদের একটি বৈঠকে দেশের সব জেলা প্রশাসককে (ডিসি) সরানোর সিদ্ধান্ত হয়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন, অর্থ-সচিব ড. খায়েরুজ্জামান মজুমদারসহ এসএসবির একাধিক সদস্য।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa