ঢাকা
২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

বিশ্বনাথে দশঘর ইউপি নির্বাচন: নৌকার সমর্থনে উঠান বৈঠক

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০   ৩৮৭ বার পঠিত
বিশ্বনাথে দশঘর ইউপি নির্বাচন: নৌকার সমর্থনে উঠান বৈঠক

সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব জবেদুর রহমানের ‘নৌকা প্রতীকের’ সমর্থনে উঠান বৈঠক ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার দশঘর ইউনিয়নের ২ ও ৩নং ওয়ার্ডে গণসংযোগ শেষে বাদ সন্ধ্যা ইউনিয়নের দশঘর গ্রামে ছাত্রলীগ নেতা মালেক মিয়ার বাড়িতে ২নং ওয়ার্ডবাসীকে নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নির্বাচনে নৌকার কান্ডারী আলহাজ্ব জবেদুর রহমান।

সভায় বক্তারা বলেন, নৌকার বিজয় মানে সর্বস্তরের মানুষের প্রাপ্য অধিকারের নিশ্চয়তা। নৌকার বিজয় মানে নিরাপত্তার সাথে শান্তিতে বসবাস করা। নৌকার বিজয় মানে কাঙ্খিত উন্নয়ন অব্যাহত থাকা। দশঘর ইউনিয়নের উন্নয়নের সঠিক বাস্তবায়ন করতে ২৯ তারিখের নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুল। উন্নয়নের জন্য নৌকার বিজয়ের কোন বিকল্প নেই।

ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল মিয়ার সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সদস্য শহিদুজ্জামান সেলনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মানিক মিয়া, সাবেক সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক বশির মিয়া, আওয়ামী লীগ নেতা মাসুক মিয়া, এলাকার মুরব্বী সুফি মিয়া, দশঘর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আশিদ আলী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সিতার মিয়া, যুবলীগ নেতা রুহেল খান, জিয়াউর রহমান জিয়া, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি রেদুয়ানুল করিম মাছুম, সাধারণ সম্পাদক মোবারক হোসাইন, দশঘর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মহসিনুর রহমান, ছাত্রলীগ নেতা শাহান শাহ। শুরুতে কোরআন তেলাওয়াত করেন ছাত্রলীগ নেতা মালেক মিয়া।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার মুরব্বী হাজী তোতা মিয়া, নানু মিয়া, সাকত আলী, আওলাদ মিয়া, সুন্দর আলী, তাহির আলী, আনসার মিয়া, তাহের আলী, নাজিম উদ্দিন, নূর মিয়া, আরশ আলী, পারুল মিয়া, সমুজ আলী, কৃষক লীগ নেতা জামাল আহমদ, যুবলীগ নেতা জয়নাল আবেদীন, ইউসুফ আলী, ছাত্রলীগ নেতা জামাল মিয়া, সেবুল মিয়া, জাহান আহমদ প্রমুখসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa