ঢাকা
৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
শনিবার, ২৬ অক্টোবর ২০২৪   ১৬৩ বার পঠিত
বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি পদে তাবিথ আউয়াল ১২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী দিনাজপুরের তৃণমূল সংগঠক এফ এম মিজানুর রহমান পেয়েছেন ৫ ভোট।

নির্বাচন কমিশন থেকে আজ শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ১৩৩ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১২৮ জন। ৫ জন আসেননি।

প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন আনুষ্ঠানিকভাবে সভাপতি পদে তাবিথ আউয়ালকে নির্বাচিত ঘোষণা করেন। ২০০৮ সালের ২৮ এপ্রিল বাফুফে সভাপতির দায়িত্ব নেন কাজী সালাউদ্দিন। টানা ১৬ বছর বাফুফেতে রাজত্ব করেন তিনি। আজ বাফুফে পেল নতুন সভাপতি।

সালাউদ্দিনের আমলে স্বতন্ত্র থেকে ২০১২ সালে এবং ২০১৬ সালের নির্বাচনে দুইবার সহ-সভাপতি পদে নির্বাচিত হন তাবিথ। ২০২০ সালে সর্বশেষ নির্বাচনে সহসভাপতি পদে দাঁড়ালেও সেবার মহিউদ্দিন আহমেদ মহির কাছে এক ভোটে হেরে যান তিনি।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa