ঢাকা
২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ০৫ মে ২০২৬   ১৪৩ বার পঠিত
বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদের অধীনে পরিচালিত পাঁচটি প্রোগ্রামের নবীন শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাঠামো, নিয়মশৃঙ্খলা এবং ভবিষ্যৎ ক্যারিয়ার সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থেকে শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বক্তারা নবীনদের উদ্দেশে বলেন, উচ্চশিক্ষার এই নতুন যাত্রায় নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয় পরিবারে নতুন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। একই সঙ্গে তাদের শিক্ষা জীবন ও ভবিষ্যৎ কর্মজীবনের সর্বাঙ্গীন সাফল্য কামনা করা হয়।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa